Entertainment

রেলের টিকিট বিক্রি করলেন কঙ্গনা রানাওয়াত, সিনেমা নয় বাস্তব

অনেকেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেননা। অনেকে আবার চারপাশে নজর ঘুরিয়ে নিলেন। কোথাও ক্যামেরা রয়েছে নাকি! সিনেমার শ্যুটিং হচ্ছে হয়তো! সিনেমায় নায়িকাকে হয়তো রেলের টিকিট বিক্রি করতে দেখা যাবে। তারই শ্যুটিং হচ্ছে! কিন্তু কোথাও কোনও ক্যামেরাও তো নেই। একদম টিকিট কাউন্টারে বসেই টিকিট বিক্রি করছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সিনেমা ছেড়ে কী তবে এবার রেলের চাকরিতে যোগ দিলেন তিনি? হতবাক যাত্রীরা। কঙ্গনা অবশ্য হাসি মুখেই টিকিট বিক্রি করলেন।

সোমবার মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে ব্যস্ত টিকিট ঘরগুলি। তারই একটিতে বসে আছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। কোনও নায়িকা সুলভ সাজসজ্জা নয়। সাদার ওপর ফুল ফুল দেওয়া সালোয়ার কামিজে একদম সাধারণ গড়পড়তা মহিলার রূপে টিকিট কাউন্টারে দেখা মিলল তাঁর। প্রাথমিক চাঞ্চল্য কাটিয়ে যাত্রীরা খোঁজ নেওয়ার চেষ্টা করলেন কেন টিকিট কাউন্টারে কঙ্গনা। অনেকেই মোবাইলে ছবি তুলে ফেললেন তাঁর।

মুক্তি পেতে চলেছে কঙ্গনার পরবর্তী সিনেমা ‘পাঙ্গা’। সেই সিনেমায় কঙ্গনা এক মায়ের চরিত্রে অভিনয় করছেন। যিনি নিজেও একজন কাবাডি খেলোয়াড় ছিলেন। সেই সিনেমার প্রোমোশনেই রেলস্টেশনে হাজির হয়েছিলেন কঙ্গনা। নিজে হাতে টিকিট কাউন্টার থেকে টিকিট তুলে দিলেন যাত্রীদের হাতে। হাসি মুখে। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সিনেমায় কঙ্গনা ছাড়াও থাকছেন রিচা চাড্ডা, নীনা গুপ্তার মত অভিনেত্রীরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026