Entertainment

পরনে ৬০০ টাকার শাড়ি, হাতে ৩ লক্ষ টাকার ব্যাগ, তোপের মুখে কঙ্গনা

বলিউডের এই মুহুর্তে সবচেয়ে চর্চিত অভিনেত্রী হলেন কঙ্গনা রানাওয়াত। যতনা তাঁর কাজ নিয়ে তার চেয়েও অনেক বেশি তাঁর নান বিষয়ে সমালোচনার জন্য। এবার নেটিজেনদের প্রবল সমালোচনার শিকার হলেন কঙ্গনা। একের পর এক আছড়ে পড়ল কমেন্ট। তাঁকে ভণ্ডও বলা হল, কেউ তাঁকে বললেন ভণ্ডামিরও একটা সীমা থাকে! কিন্তু কেন এত সমালোচনার মুখে কঙ্গনা?

কঙ্গনা রানাওয়াতের বোন রঙ্গোলি চান্দেল সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। তিনি একটি ছবি পোস্ট করেন ট্যুইটারে। দিদির ছবি। যেখানে কঙ্গনাকে দেখা যায় শাড়িতে। হাতে ব্যাগ। চোখে সানগ্লাস। ছবিটি পোস্ট করে রঙ্গোলি লেখেন, যে শাড়িটা কঙ্গনা পড়ে আছেন সেটা তিনি কলকাতা থেকে কিনেছিলেন মাত্র ৬০০ টাকা দিয়ে। এত কম টাকায় এত ভাল সুতির শাড়ি যে পাওয়া যেতে পারে তা ভাবাই যায়না। এটা সত্যিই হৃদয় বিদারক। তাহলে তাঁতিরা কত কম উপার্জনে কাজ করেন! এটাও তাঁদের কাছ থেকে আন্তর্জাতিক ব্র্যান্ড নিয়ে যাওয়ার আগে তাঁদের পাশে দাঁড়ানো উচিত।

রঙ্গোলির বার্তা গুরুত্বের দাবি রাখলেও সেই বার্তা বিশেষ গুরুত্ব পায়নি নেটিজেনদের কাছে। বরং তাঁরা বেশি জোর দিয়েছেন কঙ্গনাতে। তাঁদের কটাক্ষ, কঙ্গনার পরনে ৬০০ টাকার শাড়ি। আর যে প্রাডা ব্যাগটি হাতে রেখেছেন সেটির দাম ৩ লক্ষ টাকা। সানগ্লাস ও হিলসের দাম প্রায় ২ লক্ষ টাকা। যে ট্রেঞ্চকোটটি পড়েছেন সেটিরও দাম নেহাত কম নয়। এটা নেহাতই ভণ্ডামি বলে ব্যাখ্যা করে তোপ দাগেন নোটিজেনরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026