World

এভারেস্টের চূড়ায় ২৬ বার ঘুরে এলেন কামি, এবার গেলেন দড়ি বাঁধতে

এভারেস্টের চূড়া ছোঁয়া এখনও বহু পর্বতারোহীর স্বপ্ন। সকলে পারেন না পুরো পথ অতিক্রম করতে। সেখানে ২৬ বার এভারেস্টের চূড়ায় ঘুরে এলেন ৫২ বছরের কামি।

তাঁর যা বয়স তার অর্ধেক বার এভারেস্টের চূড়ায় ঘুরে এসেছেন তিনি। বিশ্বের তাবড় পর্বতারোহীর কাছে এখনও এভারেস্টের চূড়া স্পর্শ করা স্বপ্ন। সেখানে তিনি কার্যত এভারেস্টে ওঠা নামাটা জলভাত করে ফেলেছেন। প্রায় প্রতি বছরই একবার করে সময় কাটিয়ে আসেন এভারেস্টের মাথায়।

এবার যেমন তিনি ইতিমধ্যেই ঘুরে এলেন সেখান থেকে। বিশ্বের সবচেয়ে উঁচু বিন্দুতে এবার গিয়েছিলেন দড়ি বাঁধতে। যাতে অন্য পর্বতারোহীরা সেই দড়ি ধরে এগোতে পারেন। সমস্যা কম হয়।

কামি রিটা শেরপা-র বয়স এখন ৫২ বছর। প্রথমবার এভারেস্টের চূড়ায় পৌঁছন ১৯৯৪ সালের মে মাসে। তারপর এখনও পর্যন্ত ২৬ বার ঘুরে এসেছেন এভারেস্টের মাথা। যা এখনও পর্যন্ত বিশ্বরেকর্ড।

নিজেই নিজের রেকর্ড ভাঙেন এই প্রৌঢ়। তাঁর বাবাও ছিলেন শেরপাই। তিনিও ১৭ বার এভারেস্টের মাথা ছুঁয়েছেন। ছেলে আরও বড় কৃতিত্ব অর্জন করেছে। যদিও এখানেই শেষ হয়তো নয়।

কামির কাছে এভারেস্ট এতটাই জলভাত হয়ে গেছে যে ফের তিনি এভারেস্টের মাথায় ঘুরে আসতেই পারেন। যেতে পারেন অন্য পর্বতারোহীদের নিয়ে।

তবে ২৫ বার এভারেস্টে চড়ার পর গত বছর কামি জানিয়েছিলেন যে তিনি তাঁর পরিবার ও তাঁর দেশ নেপালের জন্য আরও একবার এভারেস্টে চড়বেন। সেটা এবার পূরণ হল। সেক্ষেত্রে কামি রিটা শেরপা আবারও চড়বেন কিনা তা নিশ্চিত নয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026