National

নতুন দল গড়লেন কমল হাসান, নাম ‘মাক্কাল নিধি মায়াম’, সামনে এল প্রতীকও

ঘোষণা আগেই করেছিলেন। সেইমত বুধবার সকাল থেকেই সাধারণ মানুষ থেকে মিডিয়ার নজরে ছিলেন দক্ষিণের সুপারস্টার কমল হাসান। রাজনীতির ময়দানে পা রাখার কথা আগেই ঘোষণা করেছিলেন। বুধবার ছিল তাঁর নতুন দলের নাম ঘোষণা। সেজন্য সকাল থেকেই মুখিয়ে ছিলেন মানুষজন। সকালে প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের বাড়িতে যান কমল হাসান। জানান প্রাক্তন রাষ্ট্রপতির বাড়ি যাওয়ার মধ্যে কোনও রাজনীতি নেই। কেবলই শ্রদ্ধাজ্ঞাপন। সেখান থেকে পরে মাদুরাই এসে একটি জনসভায় যোগ দেন। সেখান থেকেই তাঁর নতুন দলের নাম ঘোষণা করেন কমল। তাঁর নতুন দলের নাম ‘মাক্কাল নিধি মায়াম’। দলের পতাকা ও প্রতীকও এদিন সামনে এনেছেন দক্ষিণী সুপারস্টার। লাল ও সাদা রংয়ের ৬টি হাত। কব্জির কাছ থেকে একটা হাত অপর হাতকে ধরে রেখেছে। এভাবেই তৈরি হয়েছে হাতের বন্ধনের গোলক। তার মাঝের অংশটা কালো। সেই কালো অংশের মাঝে একটি সাদা তারা রয়েছে। এটাই তাঁর দলীয় প্রতীক।

মাদুরাইতে বুধবার দলের নাম ও প্রতীক ঘোষণার সময় ভিড়ে ঠাসা জমকালো জনসভায় ৬২ বছরের কমল হাসানের পাশে ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। নাম ঘোষণার পর কমল হাসান বলেন, তাঁর দলে তিনি নেতা নন। ‘মাক্কাল নিধি মায়াম’-র অনুগামী সবাই এই দলের নেতা। মানুষ এর নেতা। তাঁরাই চলার পথ দেখাবেন। তাঁর দলের কোনও ডান বা বাম চরিত্র নেই। বরং তিনি কেন্দ্রে আছেন। প্রসঙ্গত কমল হাসানের মত আর এক দক্ষিণী সুপারস্টার রজনীকান্তও কিছুদিন আগে রাজনীতির ময়দানে পা রেখেছেন।

(ছবি – সৌজন্যে – ট্যুইটার)

News Desk

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026