রুদ্রপ্রয়াগের কালীমঠ মন্দির, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
তখন ৩ রাক্ষস শুম্ভ, নিশুম্ভ ও রক্তবীজের অত্যাচারে ত্রাহি ত্রাহি রব উঠেছে। স্কন্দ পুরাণ বলছে কালীমঠ মন্দিরের পাশে ৮ কিলোমিটার একটি খাড়াই পাথরের ওপর একটি পায়ের ছাপ রয়েছে। যা মা কালীর পায়ের ছাপ। যা কালী শিলা নামে পরিচিত।
এখানেই মা দুর্গারও জন্ম হয়। ১২ বছরের বালিকার বেশে মা দুর্গা সকলের সামনে আসেন। তিনিই শুম্ভ, নিশুম্ভ ও রক্তবীজকে বধ করে ওই এলাকাকে রাক্ষসের অত্যাচার থেকে মুক্ত করেন। এখানে অবস্থিত কালীমঠ মন্দির।
এমন মন্দির ভারতে বোধহয় একটাই। যে মন্দির এক কালীমন্দির হিসাবে প্রসিদ্ধ, কিন্তু মন্দিরের কোথাও কোনও বিগ্রহ নেই। তবু সারাবছর এ মন্দিরে ভক্তের ঢল লেগেই থাকে।
মন্দিরের মধ্যে রয়েছে একটি কুণ্ড। সেই কুণ্ডকেই পুজো করেন সকলে। দুর্গাপুজোর সময় অষ্টমী ও নবমী তিথির সময় মন্দিরে বিশেষ পুজোর আয়োজন হয়।
সারা বছরে কেবল ওইদিনগুলিতেই কুণ্ড থেকে মা কালীকে বার করে আনা হয়। তারপর পুজো করা হয়। এই পুজো করেন প্রধান পুরোহিত। তারপর ফের এক বছর কুণ্ডকেই পুজো করে ফিরতে হয় ভক্তদের।
দেবভূমি উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে রয়েছে এই বিখ্যাত কালীমঠ মন্দির। কথিত আছে শুম্ভ নিশুম্ভের অত্যাচারে মা ভগবতী এতটাই ক্রুদ্ধ হন যে তিনি রাগে কালো রূপ ধারণ করেন। তারপর সেই রূপেই রাক্ষসদের হত্যা করেন।
এই কালীমঠ মন্দির মা কালীর মন্দির হলেও এখানে মহালক্ষ্মী ও মহাসরস্বতীর মন্দিরও রয়েছে। সেখানেও ভক্তরা তাঁদের ভক্তি নিবেদন করেন। পুজো দেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…