কলঙ্ক সিনেমার প্রচারে এক ফ্রেমে ২ সুন্দরী, মাধুরী দীক্ষিত ও আলিয়া ভাট, ছবি - আইএএনএস
২০১৯ সালে একের পর এক সিনেমা রিলিজ হয়েছে বলিউডে। আর সিনেমা রিলিজের পর তার প্রথম সপ্তাহের ব্যবসার দিকেই সবচেয়ে বেশি নজর থাকে সকলের। কারণ প্রথম দিন, প্রথম ৩ দিন ও প্রথম সপ্তাহের ব্যবসা বলে দেয় সিনেমা কতটা হিট করল। সেই নিরিখে কিন্তু ২০১৯-এ প্রথম দিনেই সবচেয়ে বেশি টাকার ব্যবসা করে তাক লাগিয়ে দিল করণ জোহরের ‘কলঙ্ক’। মাধুরী দীক্ষিত, সঞ্জয় দত্ত, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, সোনাক্ষী সিনহা, আদিত্য রায় কাপুরের মত মাল্টিস্টারার এই সিনেমা প্রথম দিনে ব্যবসা করেছে ২১ কোটি ৬০ লক্ষ টাকার।
২০১৯ সালে রিলিজ হওয়া অন্য কোনও সিনেমা প্রথম দিনে এই ব্যবসা করে দেখাতে পারেনি। সেদিক থেকে প্রথম দিনে যথেষ্ট সফল কলঙ্ক। কেশরী, গাল্লি বয়-এর মত সিনেমাকে পিছনে ফেলে প্রথম দিনেই এই ব্যবসা করে কলঙ্ক কিন্তু বুঝিয়ে দিয়েছে বক্স অফিসে ভাল কিছু করার দিকেই এগোচ্ছে সে। বহু টাকা ব্যয়ে সেট, তারকা অভিনেতা অভিনেত্রীর ভিড়, ঝলমলে উপস্থাপনা। সব মিলিয়ে কলঙ্ক আগে থেকেই দর্শক মনে পারদ চড়াচ্ছিল।
যদিও বিশেষজ্ঞদের মতে সিনেমার নিরিখে তেমন না হলেও অভিনয় গুণে উতরে গেছে এই সিনেমা। মাধুরী দীক্ষিত বা আলিয়া ভাট তাঁদের অভিনয় প্রতিভার গুণে এই সিনেমাকে দর্শকদের কাছে অনেকটা পৌঁছে দিতে পেরেছেন। এখন দেখার প্রথম দিনে জ্বলে ওঠার পর সেই ব্যবসার প্রবণতা কতদিন ধরে রাখতে পারে কলঙ্ক।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…
পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…
২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…