National

দেবতার পরনে পুলিশের পোশাক, মন্দিরে ভক্তের ভিড়

দেবতাদের পরনে যে পোশাক থাকে তা মোটামুটি পরিচিত। বিশেষ ধরনের রাজকীয় ঝলমলে পোশাক থাকে তাঁদের পরনে। কিন্তু পুলিশের পোশাকে দেবতাকে দেখা এই প্রথম।

খবরটা কানে যেতেই মন্দিরে উপচে পড়ে ভক্তের ঢল। এই রূপে তো দেখা মেলেনা দেবতার। তাঁর পরনে কিনা পুলিশের পোশাক! এমনটাও যে হতে পারে, মন্দিরের প্রতিষ্ঠিত দেবতার সাজ যে পুলিশের পোশাকও হতে পারে তা অনেকেই বিশ্বাস করতে পারছিলেননা।

তবে যাঁরাই এসেছেন, মুগ্ধ হয়ে দেখেছেন দেবতার এই অচেনা রূপ। অনেকের বিশ্বাস, কেউ এবার থেকে অপরাধ করলে ঠাকুর কড়া হাতেই ব্যবস্থা নেবেন।

বারাণসী যদি বাবা বিশ্বনাথ বা মা অন্নপূর্ণার মন্দিরের জন্য বিখ্যাত হয় তাহলে সেই স্থান কালভৈরব মন্দিরের জন্যও বিখ্যাত। কালভৈরবকে কাশীর কোতোয়াল বলা হয়। অর্থাৎ কাশীর রক্ষাকর্তা।

সেই কালভৈরবকে এদিন দেখা যায় পুলিশের পোশাকে। মাথায় পুলিশের টুপি, বুকে পুলিশের ব্যাজ, বাঁ হাতে রূপোর ডাণ্ডা, ডান হাতে রেজিস্টার।

কালভৈরব মন্দিরের পুরোহিত মহন্ত অনিল দুবে জানিয়েছেন, এই প্রথম কালভৈরবকে এমন পোশাক পরানো হল। বিশেষ পুজোও দেওয়া হয়েছে। সেখানে কালভৈরবের কাছে বর্তমান পরিস্থিতিতে দেশের মানুষকে রক্ষা করার প্রার্থনা করা হয়েছে বলে জানান মহন্ত। তিনি আরও বলেন, দেশের সব মানুষের সুখ ও উন্নতির প্রার্থনাও করা হয়েছে বিশেষ পুজোয়।

ভক্তদের ধারনা এই যে কালভৈরবের হাতে রেজিস্টার আর পেন রয়েছে তার মানে তিনি কারও অভিযোগই উপেক্ষা করবেননা। আর যারা কোনও খারাপ কাজ করবে তাদের কড়া শাস্তি দেবেন কালভৈরব। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026