Entertainment

জীবনের কঠিনতম সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, একলাইনে জানিয়ে বড় পদক্ষেপ কাজলের

জীবনের এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। একথা একলাইনে সকলকে জানালেন অভিনেত্রী কাজল। নিলেন এক বড় পদক্ষেপও।

অভিনেত্রী হিসাবে তিনি যথেষ্ট সফল। পরবর্তীকালে অজয় দেবগণের স্ত্রী হওয়ার পর সেভাবে চুটিয়ে কাজ না করলেও টুকটাক কাজ করতেই থাকেন।

সোশ্যাল মিডিয়াতেও কাজল যথেষ্ট সক্রিয়। সেই কাজল সোশ্যাল মিডিয়া মারফতই তাঁর অনুরাগীদের একলাইনে যা জানালেন তাতে অনেকেই চিন্তিত।

কাজল জানিয়েছেন জীবনের এক অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। এই ১টি লাইনই লিখেছেন তিনি। তবে তাঁর এই কঠিন সময় কেন, কি ঘটেছে, তার কোনও ইঙ্গিত কাজল দেননি। ফলে কেন কঠিন সময়ের মধ্যে দিয়ে কাজলকে যেতে হচ্ছে তা কারও কাছেই পরিস্কার নয়।

এদিকে একথা জানিয়ে কাজল তাঁর ইন্সটাগ্রামের সব ছবি আর্কাইভ করেছেন। যা থেকে এটা পরিস্কার যে সেসব ছবি আর দেখা যাবেনা। কাজল এটাও জানিয়েছেন জীবনের কঠিনতম সময়ে তিনি এখন কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নিচ্ছেন।

ঠিক কেন তিনি এভাবে সোশ্যাল মিডিয়া থেকে সরে গেলেন, কেন এমন পদক্ষেপ নিতে হল তাঁকে, কী হয়েছে, তা জানা না গেলেও তাঁর অনুরাগীরা সোশ্যাল মিডিয়াতেই তাঁর ফেরার অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন।

জানিয়েছেন দ্রুত যেন এই কঠিন সময় কাজলের জীবন থেকে কেটে যায়। কেউ আবার এটাকে পাবলিসিটি স্টান্ট বলেও কটাক্ষ করেছেন। কাজল এখন ব্যস্ত দ্যা গুড ওয়াইফ-এর শ্যুটিংয়ে। যা একটি ইংরাজি সিরিজের দেশিয় রূপান্তর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026