Entertainment

অভিনয় ছাড়া অজয় দেবগণ বন্ধ দরজার পিছনে আরও একটি কাজে তুখোড়, জানালেন কাজল

অভিনয় ছাড়াও যে অজয় দেবগণ আরও একটি কাজে তুখোড় তার এবার প্রকাশ করে দিলেন স্ত্রী কাজল। তবে সে কাজ করার সময় বন্ধ থাকে দরজা।

অজয় দেবগণ সম্বন্ধে এবার হাটে হাঁড়ি ভাঙলেন অভিনেত্রী স্ত্রী কাজল। অজয় যে সিনেমায় অভিনয় ছাড়াও আরও একটি বিষয়ে তুখোড় তা কারও জানা ছিলনা। কাজল সে কথাই এবার প্রকাশ করে দিলেন।

এটাও জানালেন যে অজয় সে কাজ দরজা বন্ধ করে করেন। একটি টিভি অনুষ্ঠানে এসে এতদিনের দাম্পত্য জীবন কাটানোর পর এবার স্বামীর এই দক্ষতার কথা সামনে আনলেন কাজল।

কাজল জানান, সিনেমায় অভিনয় ছাড়াও অজয় দেবগণ দারুণ রাঁধতে পারেন। নানা রকম রান্না জানেন তিনি। যদিও সেসব রান্না কীভাবে তিনি করে ফেলেন তা কাউকে জানতে দেন না। তাই সে সময় রান্নাঘরের দরজা বন্ধ রাখেন অজয়।

রান্না যতক্ষণ চলে ততক্ষণ রান্নাঘরে কারও প্রবেশ নিষেধ। দরজা থাকে বন্ধ। রান্না হয়ে গেলে তারপর তা খেয়ে দেখলে কিন্তু খুবই ভাল লাগে। তবে সেই রান্নার কি নাম বা তা তৈরি করতে কি কি উপাদান কাজে লাগান অজয় তা কাউকে তিনি বলেন না।

রান্নাটা অজয়ের একটি অন্যতম গুণ বলেও জানান কাজল। তাঁর মতে, অজয় অনেক রান্নাই করে খাওয়ান। সেগুলি দারুণ খেতেও। তবে অজয়ের হাতের একটি বিশেষ ধরনের খিচুড়ি কাজলের সবচেয়ে পছন্দের।

অজয় মাঝেমধ্যে সেই খিচুড়ি করে কাজলকে খাওয়ানও। অভিনয়ের পাশাপাশি বলিউডের এক রাশ সুপারহিট সিনেমার নায়ক যে রান্নায় পারদর্শী তা কারও জানা ছিলনা। কাজলের হাত ধরে অজয়ের এই গুণের কথা এবার সকলের জানা হল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026