Entertainment

ওয়েব সিরিজে পা, সত্যিই কি ভাল স্ত্রী হয়ে উঠবেন কাজল

ওয়েব সিরিজে একে একে পা রাখছেন বলিউড তারকারা। সেই তালিকায় এবার যুক্ত হল কাজলের নাম। তিনিও এবার ওয়েব সিরিজে একদম অন্য চরিত্রে।

গত আড়াই বছরের একটা বড় সময় গৃহবন্দি মানুষ একটি বিষয়ে মানসিকভাবে নিজেদের তৈরি করে ফেলেছেন। আর তা হল হলে না গিয়ে ঘরে বসেই ওয়েব সিরিজ দেখা। ওয়েব সিরিজ এখন নতুন ট্রেন্ডে পরিণত হয়েছে।

সিনেমা আর সিরিয়ালের এই অন্য মিশ্রণে মজে আছেন দর্শক। দর্শকদের মন বুঝে তাই এবার সিনেমার পর্দায় নায়ক, নায়িকারা একে একে পা রাখছেন ওটিটি জগতে। সেই তালিকায় যুক্ত হল কাজলের নাম।

অজয়পত্নী যে একজন শক্তিশালী অভিনেত্রী তা নিয়ে প্রশ্ন ওঠেনা। তবে গত কয়েক বছরে খুব কম কাজ করেছেন তিনি। এবার সেই কাজল পা রাখলেন ওটিটি প্ল্যাটফর্মে।

কাজল যে ওয়েব সিরিজে কাজ করেছেন তার প্রথম ঝলক কেবল সামনে এসেছে। আর তাতে তাঁকে সাদা কালো পোশাকে দেখা গেছে। ওয়েব সিরিজের নাম দ্যা ট্রায়াল – পেয়ার, কানুন, ধোঁকা।

এখানে এক আইনজীবীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। কাজল নিজেই জানিয়েছেন, তিনি জীবনে নানা চরিত্রে অভিনয় করেছেন। তবে কখনও আইনজীবীর চরিত্রে অভিনয় করেননি।

কাজল ওটিটি প্ল্যাটফর্মের গুণগান গেয়ে সাফ জানিয়েছেন, ওয়েব সিরিজ অভিনেতাদের নতুন কিছু করার একটা বড় সুযোগ দিচ্ছে। ওয়েব সিরিজের নাম ও তাঁর চরিত্র একদম এক। তবে আইনজীবী হিসাবে নিজেকে তুলে ধরাটা একটা অনন্য অভিজ্ঞতা। ডিজনি হটস্টারে এই ওয়েব সিরিজ আসতে চলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026