ফাইল : কাজল, ছবি - আইএএনএস
২ দশকের বেশি সময় সিনেমা জগতে কাজ করছেন তিনি। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, কুছ কুছ হোতা হ্যায়, মাই নেম ইজ খান-এর মত একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। সেই দাপুটে নায়িকা কাজল এক অনুষ্ঠানে গিয়ে স্বীকার করে নিলেন তাঁর অভিনেত্রী হওয়ার একেবারেই ইচ্ছে ছিল না। আর যাই হোক, অভিনেত্রী হতে চাননি তিনি।
কিন্তু কেন? তার জবাবও দিয়েছেন অজয় ঘরণী। তিনি বলেছেন, তিনি মনে করেন তাঁর কাজের জন্য যে টাকা তিনি পান তা উপযুক্ত পারিশ্রমিক নয়। বরং তাঁর মনে হয় তাঁর মা যাই করেন, তার জন্য অনেক বেশি কঠিন পরিশ্রম করেন।
কাজল অকপটেই জানান, তিনি তাঁর মা তনুজাকে জানিয়েও ছিলেন যে তিনি এমন কাজের সঙ্গে যুক্ত হতে চান যাতে মাসের শেষে তাঁর পরিশ্রমের চেক তিনি হাতে পান। কাজলের মতে বলিউডে কাজ করা খুবই অনিশ্চিতের। আর অভিনয় খুবই অনিশ্চিত পেশা। প্রসঙ্গত, খুব শীঘ্রই হিন্দি ছবি ‘হেলিকপ্টার ইলা’–তে দেখা যাবে কাজলকে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…