কাজল, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম - @kajol
কাজল ভারতীয় সিনেমা জগতের সেই গুটিকয়েক অভিনেত্রীর তালিকায় পড়েন যিনি তাঁর কেরিয়ারের সর্বোচ্চ শিখরে থাকাকালীন বিয়ে করে অভিনয় জগত থেকে সরে দাঁড়ান। অজয় দেবগণকে বিয়ে করে কাজলের এই অভিনয় থেকে সরে দাঁড়ানো বলিউডের অনেককে অবাক করেছিল।
সেই কাজল অবশ্য তারপর এক বড় অন্তরায়ের পর ফের কাজে ফেরেন। ‘দ্যা ট্রায়াল – পেয়ার, কানুন, ধোঁকা’ ওয়েব সিরিজে তিনি নয়নিকা সেনগুপ্ত নামে এক বাঙালি আইনজীবীর ভূমিকায় অভিনয় করছেন। সেই কাজল তাঁর অভিনয় করা নিয়ে শাশুড়ির মন্তব্য এতদিন পর সকলের সামনে আনলেন।
কাজল জানিয়েছেন তাঁর মেয়ে নিশা জন্মাবার পর তাঁর শাশুড়ি সেই মানুষটি ছিলেন যিনি প্রথম তাঁকে এসে ফের অভিনয়ে ফেরার কথা বলেছিলেন।
কাজলের শাশুড়ি বলেছিলেন তাঁরা আছেন। কাজল না থাকলে নিশাকে সেই সময় তাঁরা সকলে সামলে নেবেন। কিন্তু কাজল যেন অভিনয়ে ফেরেন।
কাজলের মতে, তিনি অত্যন্ত ভাগ্যবান যে এমন একটি পরিবার পেয়েছিলেন। এমন এক শাশুড়ি পেয়েছিলেন। শুধু শাশুড়ি বলেই নয়, স্বামী অজয় দেবগণের কথাও বলেন কাজল।
কাজল জানান, তিনি এবং তাঁর স্বামী স্থির করেন যে নিশা যেহেতু তখন ছোট তাই কোনও একজন অবশ্যই বাড়িতে থাকবেন। তাই কাজল কাজে বার হলে অজয় আগে থেকেই ওই সময়টা ফাঁকা রাখতেন যাতে তিনি বাড়ি থাকতে পারেন। তাই কাজল পরে ফের নিশ্চিন্তে অভিনয় জগতে ফিরতে পারেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…