কাজল আগরওয়াল, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম - @kajalaggarwalofficial
তিনি যে মা হতে চলেছেন তা আগেই জানিয়েছিলেন। সোশ্যাল সাইটে বিষয়টি পরিস্কার করেছিলেন তিনি। তাই তাঁর অগণিত অনুরাগী অধীর অপেক্ষায় ছিলেন কবে তাঁরা পাবেন খুশির খবর। অবশেষে সেই খুশির খবর এল। মা হলেন কাজল।
মঙ্গলবার তিনি মা হলেন। মুম্বইয়ের একটি হাসপাতালে সন্তানের জন্ম দেন তিনি। পুত্র সন্তানের জন্ম দিলেন কাজল। স্বভাবতই প্রথম সন্তানের জন্ম দিয়ে খুশি তিনি ও তাঁর স্বামী।
২০২০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী কাজল আগরওয়াল। দক্ষিণী সিনেমায় প্রথমসারির হাতেগোনা নায়িকাদের মধ্যে তিনি অন্যতম।
২০২০ সালের ৩০ অক্টোবর একটি ঘরোয়া অনুষ্ঠানে কাজল বিবাহবন্ধনে আবদ্ধ হন। সে সময়টাও ছিল গোটা বিশ্বের জন্য অত্যন্ত উদ্বেগের। অনেক বিধিনিষেধ জারি ছিল বিশ্বের অধিকাংশ দেশে। ভারতেও জারি ছিল অনেক বিধিনিষেধ। বিবাহানুষ্ঠানেও ছিল নিয়ন্ত্রণ।
তেমনই এক উদ্বেগজনক পরিস্থিতিতে নতুন জীবনে পা রাখেন কাজল। স্বামী গৌতম কিচলু-র সঙ্গে তিনি যে খুশি তা অবশ্য সকলকে জানাতে ভোলেননি কাজল। অবশেষে বিয়ের প্রায় দেড় বছর পর কাজল ও গৌতমের পরিবারে পা রাখল নতুন সদস্য। তাঁদের পুত্র সন্তান।
জানা গেছে মা ও সন্তান ২ জনই সুস্থ আছেন। ভাল আছেন। মঙ্গলবার সকালে কাজল পুত্র সন্তানের জন্ম দেন। কাজল তাঁর অভিনয় দিয়ে কোটি কোটি মানুষের মন জয় করেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…