National

৫ বছর পর কৈলাসের পথে যাত্রা শুরু, কোথায় এই তীর্থক্ষেত্র, কতটা দুর্গম

২০২০ সালে বন্ধ করে দেওয়া হয়েছিল কৈলাস মানসসরোবর যাত্রা। আবার তা চালু হল ৫ বছর পর। প্রথম পর্যায়ে ভক্তদের নিয়ে পাড়ি দিল বাস।

২০২০ সালে স্তব্ধ হয়ে যায় পৃথিবী। সব কিছুর সঙ্গে বন্ধ হয়ে যায় কৈলাস মানসসরোবর যাত্রা। তারপর মানুষ স্বাভাবিক জীবনে ফিরেছেন। কিন্তু এতদিন কৈলাস মানসসরোবর যাত্রা শুরু হয়নি। কারণ এ যাত্রার সিদ্ধান্ত কেবল ভারত নিলেই হবেনা। চিনের তরফ থেকেও সবুজ সংকেত প্রয়োজন পড়ে।

কারণ মানসসরোবর তিব্বতে অবস্থিত। তিব্বতের রাজধানী শহর লাসা থেকে ২০০ কিলোমিটার দূরে এক মিষ্টি জলের হ্রদ মানসসরোবর। স্থানীয়রা তাকে ডাকেন মাপাম ইয়ামসো। এই মিষ্টি জলের হ্রদের উত্তরে অবস্থিত কৈলাস পর্বত।

ভারত থেকে সাধারণভাবে উত্তরাখণ্ডের লিপুলেখ পাস দিয়ে কৈলাস মানসসরোবর পৌঁছতে হয়। হিমালয়ের বুকে অপার প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই পথ কম দুর্গম নয়। এছাড়া সিকিমের নাথুলা পাস দিয়েও এখানে পৌঁছনো যায়।

চিনের তরফ থেকে সবুজ সংকেত পাওয়ার পর ভারত থেকে কৈলাস মানসসরোবরের পথে ভক্তদের নিয়ে প্রথম বাসটি যাত্রা শুরু করল। উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে এই বাসটি যাত্রা শুরু করে।

গাজিয়াবাদের ইন্দ্রপুরম যাত্রা ভবন থেকে বাসটির আনুষ্ঠানিক যাত্রার সূচনা করেন উত্তরপ্রদেশের পর্যটনমন্ত্রী। আগামী কয়েক দিনে এমন ১৫টি দল কৈলাসের পথে যাত্রা করবে। শুধু হিন্দু বলেই নয়, কৈলাস মানসসরোবর বৌদ্ধ ও জৈন ধর্মাবলম্বীদের কাছেও এক পবিত্র তীর্থক্ষেত্র। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026