রোহতকের রিথাল গ্রামে জাতীয় স্তরের এক কাবাডি খেলোযাড়কে প্রকাশ্যে গুলি করে হত্যা করল ২ দুষ্কৃতি। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে তাঁকে গুলি করা হয়। সেই রোমহর্ষক ছবিই ধরা পড়েছে ঘটনাস্থলের পাশের একটি বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরায়।
যে ছবি ধরা পড়েছে তাতে দেখা গেছে ২৪ বছরের কাবাডি খেলোয়াড় সুখবিন্দর সিং কানে মোবাইল নিয়ে কারও সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছিলেন। এমন সময় স্কুটারে করে এসে তাকে গুলি করে ২ দুষ্কৃতি। গুলি খেয়ে রাস্তায় লুটিয়ে পড়েন সুখবিন্দর।
সামনে দাঁড়িয়ে ২ দুষ্কৃতি বন্দুক উঁচিয়ে সুখবিন্দরকে লক্ষ করে পরপর গুলি চালিয়ে চম্পট দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুখবিন্দর সিংয়ের।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতিদের ধরার চেষ্টা চালাচ্ছে তারা। এদিকে সুখবিন্দরের পরিবারের লোকজনের দাবি, তাঁর সঙ্গে কারও কোনও শত্রুতা ছিলনা।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…