কাবুলে অপহৃত কলকাতার মেয়ে

আফগানিস্তানের কাবুলে কাজ করতে যাওয়া কলকাতার এক মহিলা মানবাধিকার কর্মীকে বৃহস্পতিবার রাতে পার্টি থেকে ফেরার সময় অপহরণ করা হয়। কে বা কারা তাঁকে অপহরণ করেছে তা অজানা। তাঁর দেহরক্ষী ও গাড়ির চালককেও অপহরণ করা হয়েছে। শেষ কয়েকমাস ধরেই জুডিথ ডিসুজা নামে কলকাতার বাসিন্দা ওই মহিলা কাবুলে তাঁর ফাউন্ডেশনের হয়ে কাজ করছিলেন। তাঁর সঙ্গে বাড়ির নিয়মিত যোগাযোগ চিল। গত বুধবারও তাঁর সঙ্গে বাড়ির সকলের কথা হয়। ফোনে তিনি তাঁর মা ও দিদিকে জানান আগামী ১৫ জুন কলকাতা ফিরছেন তিনি। কিন্তু তার আগেই এদিন তাঁকে অপহরণ করা হল। খবরটা শোনার পর থেকেই উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে ডিসুজা পরিবার। বাড়ির মেয়ের খবর জানতে বিদেশমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করছেন তাঁরা। এদিকে গোটা বিষয়টির দিকে নজর রাখছে দিল্লির বিদেশ মন্ত্রকও। জুডিথ ডিসুজার পরিবারের দাবি, গত ১০ বছর ধরে তিনি মানবাধিকার কর্মী হিসাবে কাজ করছেন। বেশ কয়েকবার কাবুল গেছেন। কিন্তু কখন তাঁকে সেখানে কোনও সমস্যার মুখে পড়তে হয়নি। এর আগে কখনও তাঁকে কোনও রকম হুমকির মুখেও পড়তে হয়নি। এদিকে জুডিথকে ফেরানো উদ্যোগ নিয়ে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে ট্যুইট করেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ ব্রায়েন। উত্তরও দেন সুষমা। জানিয়ে দেন জুডিথকে মুক্ত করতে সবরকম চেষ্টা করা হবে। জুডিথের কলকাতার বাড়িতে ফোন করেও তাঁর পরিবারের সঙ্গে কথা বলে তাঁদের আস্বস্ত করেন বিদেশমন্ত্রী। কাবুলে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকেও জুডিথের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026