অবশেষে ঘরের মেয়ে ঘরে ফিরল। রবিবার বিকেল ইন্ডিগোর বিমানে কলকাতায় পা দেন জুডিথ ডিসুজা। গত ৬ সপ্তাহ ধরে যাঁর খোঁজে এতটুকু ঢিল দেয়নি কেন্দ্রীয় বিদেশমন্ত্রক। জুডিথকে অপহরণের চক্রব্যূহ থেকে ঘরে ফেরাতে আফগান সরকারও তাদের সব শক্তি কাজে লাগিয়েছে। অবশেষে ৬ সপ্তাহ লড়াইয়ের শেষে এসেছে সাফল্য। জুডিথকে খুঁজে পায় আফগান পুলিশ। তুলে দেয় ভারত সরকারের হাতে। গত ৯ জুন কাবুলে একটি পার্টি সেরে ফেরার সময় অপহরণ করা হয় জুডিথ ডিসুজাকে। তখনই বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ফোন করে এন্টালিতে জুডিথের উদ্বিগ্ন পরিবারকে আশ্বস্ত করেন। জুডিথকে ফেরাতে কেন্দ্রের সঙ্গে কথা বলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনও। গত শুক্রবার জুডিথকে খুঁজে পাওয়ার পর তাঁর সঙ্গে কথা বলেন সুষমা স্বরাজ। পরে ট্যুইট করে জানিয়ে দেন জুডিথ ভাল আছেন। দেশে ফিরছেন। এদিন দিল্লি থেকে দমদম বিমানবন্দরে নামার পর কড়া সুরক্ষা বলয়ের মধ্যে আগা খান ফাউন্ডেশনের এই কর্মীকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। ফুলে, খুশিতে জুডিথকে বরণ করে নেন তাঁর বাড়ির লোকজন সহ প্রতিবেশিরা। অনেকেই সন্ধেয় এসে দেখা করে যান জুডিথের সঙ্গে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…