খোঁজ মিলল জুডিথের, ট্যুইটে জানালেন সুষমা

অবশেষে প্রায় ৬ সপ্তাহ পরে কাবুল থেকে উদ্ধার হলেন কলকাতার এন্টালির বাসিন্দা জুডিথ ডিসুজা। এদিন ট্যুইট করে একথা জানান বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। জুডিথের সঙ্গে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের এদিন ফোনে কথা হয়। তাঁকে নিয়ে শনিবার রাতেই দিল্লি ফিরেছেন আফগানিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত মনপ্রীত ভোরা। এদিকে জুডিথকে উদ্ধারে সর্বত সাহায্যের জন্য আফগান সরকারকে ধন্যবাদ জানিয়েছে দিল্লি। জুডিথের পরিবারের পক্ষ থেকে ট্যুইট করে তাঁদের মেয়েকে ফেরানোর জন্য বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে ধন্যবাদ জানিয়েছে জুডিথের পরিবার। আগা খান ফাউন্ডেশনের হয়ে কাবুলে সামাজিক কাজকর্মে যুক্ত ছিলেন জুডিথ। সেখানেই গত ৯ জুন একটি পার্টি থেকে ফেরার পথে জুডিথকে তাঁর গাড়ি থামিয়ে অপহরণ করা হয়। অপহরণ করা হয় তাঁর গাড়ির চালককেও। অনুমান করা হয় তালিবান জঙ্গিরাই তাঁকে অপহরণ করেছে। এই ঘটনা সামনে আসার পরই ভারতের বিদেশমন্ত্রকের তরফে জুডিথকে ফেরাতে উদ্যোগ নেওয়া হয়। লাগাতার যোগাযোগ রাখা হয় আফগান প্রশাসনের সঙ্গে। দিল্লির তরফে জুডিথের উদ্বিগ্ন পরিবারকে আশ্বস্তও করা হয়। এরপর চেষ্টা চললেও সাফল্য আসছিল না। খোঁজ মিলছিল না জুডিথের। অবশেষে তাঁর খোঁজ মিলল।

News Desk

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

সিংহ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026