Entertainment

চুরির অভিযোগ, সারা বিশ্বে মুখ পুড়ল জাজমেন্টাল হ্যায় কেয়া-র

একটি পোস্টারের অসাধারণ সৃজনশীলতা নিয়ে চর্চাটা সবে শুরু হয়েছিল। সিনেমা কেমন সেসব পরের কথা, রাস্তায় পোস্টার দেখে অনেকেরই চোখ আটকে গিয়েছিল। মনে মনে তারিফ করেছিলেন ভাবনার। অনেকেই বলছিলেন কী কাজ! অপূর্ব! অসাধারণ! কিন্তু সেই ফুলতে থাকা বেলুনের সব হাওয়া চুপসে দিলেন হাঙ্গেরির এক ভিজুয়াল আর্টিস্ট। এতদিন যাঁরা তারিফ করছিলেন তাঁরাই এখন বিরক্ত হয়ে বলছেন, ও এই ব্যাপার!

গত ২৬ জুলাই মুক্তি পেয়েছে কঙ্গনা রানাওয়াত, রাজকুমার রাও অভিনীত একতা কাপুরের বালাজি মোশন পিকচার্স প্রযোজিত ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ সিনেমাটি। তারই একটি পোস্টারে দেখা যায় কঙ্গনার একটি চোখকে মিলিয়ে দেওয়া হয়েছে বেড়ালের চোখের সঙ্গে। ভাবটা এমন যেন নিজের হাতের আঙুলেই ধরা রয়েছে চোখের মণি। যা আসলে বেড়ালের। আর বেড়ালের কান যেন তাঁর হাতের আঙুল। এই পোস্টার নিয়ে রীতিমত চর্চা চলছিল। কিন্তু হাঙ্গেরির খ্যাতনামা ফ্রিলান্সার ভিজুয়াল আর্টিস্ট ফ্লোরা বরসি দাবি করেছেন এটা তাঁর সৃজনশীলতা। তাঁর ভাবনা। যা চুরি করা হয়েছে এই সিনেমায়। আর তা করার আগে একবার তাঁর সঙ্গে যোগাযোগ পর্যন্ত করা হয়নি।

ফেসবুকে নিজের পাতায় রীতিমত ধিক্কার জানিয়েছেন বরসি। তাঁর সেই উদ্ভাবনী ভিজুয়াল আর্টের ছবিটিও তিনি পোস্ট করেছেন। পোস্টারের ছবি ও তাঁর আসল ছবি পাশাপাশি দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন কীভাবে এটি নকল করা হয়েছে। হুবহু নকল করার অভিযোগে তিনি রীতিমত সরব হয়েছেন। বরসি এমন একটা নাম যাঁকে অনেকেই চেনেন। তাঁর কাজের বিভিন্ন দেশে প্রদর্শনী হয়।

এমন একজন শিল্পী যেভাবে ফেসবুকে সোচ্চার হয়েছেন তাতে গোটা বিশ্বের কাছেই জাজমেন্টাল হ্যায় কেয়া টিমের মুখ পুড়ল। তাঁর শিল্পকে এই পোস্টারে চুরি করা হয়েছে বলে সরাসরি অভিযোগ করেছেন বরসি। যদিও এ বিষয়ে পাল্টা বালাজি মোশন পিকচার্সের তরফে কিছু বলা হয়নি। কিন্তু এই খবরটা নিয়ে হাসাহাসি শুরু হয়ে গিয়েছে। একদম হুবহু নকল! টিনসেল টাউনেরই অনেকে এখন মুখ টিপে হাসছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026