State

কেন্দুলিতে অজয় নদে মকরস্নান, হাজারো মানুষের ঢল

বীরভূমের কেন্দুলি। বাউলদের বাৎসরিক মিলনক্ষেত্র। কবি জয়দেবের স্পর্শ যেখানে আজও আকাশে বাতাসে বর্তমান। সেই কেন্দুলি সারা বছর পড়ে থাকে হেলায়। কিন্তু মকরসংক্রান্তি উপলক্ষে সেখানে জমে ওঠে মেলা। তাঁবুর পর তাঁবু থেকে ভেসে আসে বাউলের মেঠো সুর। আর মানুষে মানুষে ভরে ওঠে গোটা চত্বর। অজয় নদের ধারে এই এক টুকরো জায়গাই যেন কটা দিনের জন্য হয়ে ওঠে মানুষের মিলনক্ষেত্র। সেই কেন্দুলির মেলা এক আকর্ষণ। বাউল গান অপর আকর্ষণ। আর যে আকর্ষণে মানুষ দূরদূরান্ত থেকে ছুটে আসেন এখানে, তা হল মকরসংক্রান্তির পুণ্যলগ্নে অজয় নদে স্নান।

বীরভূমের জয়দেব মেলায় অজয়ের কনকনে ঠান্ডা জলে স্নান, ছবি – আইএএনএস

মঙ্গলবার সকালের আলো ফোটার পর থেকেই অজয় নদে নেমে পড়েন হাজার হাজার মানুষ। শীতের দিনে অজয় শুকিয়ে যায়। এপার থেকে ওপারও হেঁটে করা যায়। মাঝে কোমর পর্যন্ত জল থাকে। কোথাও আবার তা ওঠে বুক পর্যন্ত। কনকনে ঠান্ডা জল। আর সেই জলেই পুণ্যস্নান। প্রতি বছরের মত এবারও চিত্রটা একই রইল। মঙ্গলবার মকরসংক্রান্তির দিন বহু মানুষ স্নান সারলেন অজয়ে। প্রণাম করলেন অজয়ের ধার ঘেঁষা পোড়া মাটির শিল্প সুন্দর মন্দিরে। বহু মানুষের জন্য এও এক পরম প্রাপ্তি।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026