World

সিঙ্গাপুরের কার্যনির্বাহী প্রেসিডেন্ট হলেন ভারতীয় বংশোদ্ভূত আমলা

নাম জে ওয়াই পিল্লাই। বয়স ৮৩ বছর। সিঙ্গাপুরের কার্যনির্বাহী প্রেসিডেন্টের দায়িত্ব পেলেন ভারতীয় বংশোদ্ভূত এই আমলা। আগামী মাসে সেখানে নির্বাচন রয়েছে। সেই নির্বাচনে যিনি জয়ী হয়ে আসবেন, তিনিই সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হবেন। তবে তার আগে কার্যভার সামলাবেন পিল্লাই। গত বৃহস্পতিবারই সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হিসাবে তাঁর ৬ বছরের কার্যকাল পূর্ণ করেছেন টনি ট্যান। ফলে শুক্রবার থেকে প্রেসিডেন্টের পদ খালি। সেই আসনেই বসানো হল পিল্লাইকে।

যদিও সিঙ্গাপুরের প্রেসিডেন্ট পদে প্রক্সি দেওয়া পিল্লাইয়ের জন্য নতুন নয়। যতবারই প্রেসিডেন্ট দেশের বাইরে যান তখনই ডাক পড়ে এই বর্ষীয়ান আমলার। সেই সময়ের জন্য তিনিই দেশের প্রেসিডেন্টের কার্যভার সামলান। এভাবে এখনও পর্যন্ত প্রায় ৬০ বার এই দায়িত্ব সামলেছেন তিনি।

News Desk

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026