SciTech

হাতে আসছে মানুষের মস্তিষ্কের মত শক্তিধর কম্পিউটার, কবে জানিয়ে দিলেন গবেষকেরা

কম্পিউটার এখনও যন্ত্রের মতই কাজ করে। তাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত করার চেষ্টা হয়েছে। তবে মানুষের মাথার মত শক্তিধর কম্পিউটার এবার হাতে আসতে চলেছে।

কম্পিউটারের ক্ষমতা বৃদ্ধির চেষ্টা তো নিরন্তর চলছে। তবে কম্পিউটার এখন যতটা শক্তি ধরছে তা পুরোটাই প্রযুক্তি নির্ভর। ক্রমে তার শক্তি বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা।

এখন খুব শক্তিশালী কম্পিউটার মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর। কিন্তু তা যতই শক্তি ধরুক না কেন, মানুষের মস্তিষ্কের মত শক্তিশালী কখনওই নয়।

ফলে কম্পিউটার যতই নানা কাজ করে ফেলুক না কেন, তারও একটা সীমা আছে। তার বেশি কর্মক্ষমতা কম্পিউটারের নেই। এবার সেই সীমারেখাই ভেঙে দিতে চলেছেন বিজ্ঞানীরা। প্রায় মানুষের মস্তিষ্কের শক্তিসম্পন্ন কম্পিউটার এবার তাঁরা আনতে চলেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দাবি করেছেন, এবার আসতে চলেছে ‘বায়ো কম্পিউটার’। যে কম্পিউটার তৈরির সময় মানুষের মস্তিষ্কের কোষ ব্যবহার করা হচ্ছে তাকে শক্তিশালী করার জন্য।

এইভাবে মানুষের মস্তিষ্কের ক্ষমতা কম্পিউটারের মধ্যে প্রবেশ করানোর কৌশলের নাম দেওয়া হয়েছে অর্গানয়েড ইন্টেলিজেন্স। যা বর্তমানে ব্যবহৃত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চেয়ে অনেক গুণ বেশি শক্তিশালী।

স্বভাবতই কৌতূহল জাগে যে এমন মানুষের মস্তিষ্কের ক্ষমতায় বলিষ্ঠ কম্পিউটার কবে হাতে পাওয়া যাবে? তারও উত্তর দিয়েছেন গবেষকেরা।

বিজ্ঞানীরা জানাচ্ছেন, যেভাবে কাজ এগোচ্ছে তাতে আগামী দশকেই বিশ্ববাসী এমন কম্পিউটার হাতে পেতে চলেছেন। যা কম্পিউটারের কর্মক্ষমতার পরিধিটাই বদলে দেবে। তাকে এখনকার চেয়ে শতগুণ শক্তিশালী ও কর্মক্ষম করে তুলবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026