ফাইল : যীশু সেনগুপ্ত, ছবি - আইএএনএস
বাংলা সিনেমার জগত তো বটেই, এমনকি বলিউডেও নিজের একটা জায়গা করে নিয়েছেন যীশু সেনগুপ্ত। ব্যস্ত অভিনেতা যীশু সিনেমার পাশাপাশি ব্যস্ত থাকেন ওটিটি সিরিজেও।
২৯ বছর ইন্ডাস্ট্রিতে কাটানোর পর সংবাদ সংস্থা আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে এক আশ্চর্য কথা জানালেন যীশু। যীশু জানান, তিনি এতদিনে অনেক সিনেমা করলেও তার ১টিও তিনি পর্দায় দেখেননি।
সিনেমার পর্দায় নিজেকে দেখতে একেবারেই পছন্দ করেননা তিনি। নিজেকে পর্দায় দেখতে অপছন্দ থেকেই তিনি তাঁরই অভিনীত সিনেমা দেখেননা। কখনও নয়।
নিজের সিনেমা তো দেখেননা, তাহলে কি দেখতে পছন্দ করেন বাংলার এই অন্যতম ব্যস্ত অভিনেতা? যীশু জানান, তাঁর পছন্দ টম অ্যান্ড জেরি, তাঁর পছন্দ স্পাইডার-ম্যান, ব্যাটম্যানের মত সিনেমা।
যীশু অকপটেই জানান, তিনি অ্যাকশন সিনেমা পছন্দ করেন। তবে সেইসব অ্যাকশন সিনেমা যা যুক্তির ধার ধারে না। বরং মাথা না খাটিয়ে উদ্ভট অ্যাকশনে ভরা হলেও তিনি তা দেখতে পছন্দ করেন। নিজের সিনেমা না দেখে বরং সেগুলিই তিনি সময় পেলে দেখেন।
যীশু সেনগুপ্ত এমন একটা নাম যা এখন সুপারস্টারের মর্যাদা পায়। যীশু বলিউডেও এখন নিয়মিত অভিনেতা। অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, টাবু, ওয়ামিকা গাব্বির ভূত বাংলা সিনেমাতেও দেখা যেতে চলেছে যীশুকে। কাজলের সঙ্গে দ্যা ট্রায়াল নামে ওটিটি সিরিজেও নজর কেড়েছেন যীশু। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…