Entertainment

৪৭ বছর আগে যৌন হেনস্থা! ২০১৮-য় দাদার বিরুদ্ধে অভিযোগ বোনের

১৯৭১ সালের কথা। বক্স অফিসে সেবছর মুক্তি পেয়েছে ‘কাঠপুতলি’, ‘কারাভান’, ‘বিখরে মোতি’ সহ একাধিক ছবি। একের পর এক হিট ছবি তো ছিলই, অভিনয় আর সৌম্য চেহারার দৌলতে ৭০-এর দশকে সুনামও জুটছিল চুটিয়ে। একডাকে গোটা দেশ চিনত তাঁকে। অভিযোগ, সেই বছরই তুতো বোনের শ্লীলতাহানি করেছিলেন ‘হিম্মতওয়ালা’ খ্যাত বলিউড নায়ক জিতেন্দ্র। হোটেলের ঘরে ২টো আলাদা খাট একসাথে জুড়ে বোনের সম্মানহানি করেছিলেন অভিনেতা দাদা। অথচ সে বিষয়ে মুখ খুলতে সাহস পাননি নির্যাতিতা বোন। কারণ, যার যৌন হয়রানির শিকার তাঁকে হতে হয়েছিল, তিনি ছিলেন বলিউডের স্বর্ণযুগের জনপ্রিয় অভিনেতা।

২ সন্তানের বাবা অভিনেতা জিতেন্দ্রর বয়স এখন ৭৫। ৪৭ বছর আগে তাঁর বয়স ছিল ২৮। অভিযোগ, সেইসময় সিমলার ১ হোটেলে বয়সে ১০ বছরের ছোট তুতো বোনের মদ্যপ অবস্থায় শ্লীলতাহানি করেন তিনি। নির্যাতিতার দাবি, সেদিনের ঘটনার কথা লজ্জায়, ভয়ে কাউকে জানাতে পারেননি তিনি। এতগুলো বছর ধরে প্রভাবশালী দাদার কুকীর্তির কথা বুকের মধ্যেই চাপা ছিল তাঁর।

তাহলে এতদিন পর হঠাৎ মনে হল কেন এই ঘটনা সামনে আনা দরকার? ৪৭ বছর পর তাঁকে মুখ খোলার সাহস জুগিয়েছে ‘#মি টু’ নামে একটি ক্যামপেন। পৃথিবী জুড়ে নানা সময়ে নানা ভাবে ক্ষমতাশালী ব্যক্তির যৌন হয়রানির মুখে পড়েছেন মেয়েরা। কিন্তু প্রভাব খাটিয়ে অভিযুক্তরা পার পেয়ে যাবেন। এই আশঙ্কায় নিজেদের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে সংকোচ বোধ করেন অনেক মহিলাই। সেই সংকোচ দূর করে প্রতিবাদ জানাতে তাঁদের পাশে এসে সোশ্যাল সাইটে ‘#মি টু’ প্রচার। তা দেখেই গত বুধবার পুলিশের দ্বারস্থ হন জিতেন্দ্রর বোন। বর্ষীয়ান অভিনেতার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ জানান তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে হিমাচল প্রদেশ পুলিশ।

বলিউডের বহু হিন্দি হিট ছবির নায়ক জিতেন্দ্র। এতদিন যাবত শোনা যায়নি তাঁর কোনও ‘স্ক্যান্ডাল’। ৪৭ বছর পরে কিনা তাঁর বিরুদ্ধে উঠল যৌন হেনস্থার অভিযোগ! এই নিয়ে এখন জোর জল্পনার ঝড় উঠেছে বি-টাউনে। অভিযোগকারিণীর এমন চাঞ্চল্যকর দাবি জিতেন্দ্র বা তাঁর পরিবারে কি প্রতিক্রিয়ার সৃষ্টি করল? সে বিষয়ে এখনও জানা যায়নি কিছুই।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026