Entertainment

বাংলা সিনেমার ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন বাংলার সুপারস্টার জিৎ

বাংলা সিনেমার অন্যতম নায়ক জিৎ বাংলা সিনেমার ইতিহাসে এমন এক অধ্যায় যোগ করলেন যার জন্য তাঁর নাম বাংলা সিনেমায় চিরদিনের হয়ে গেল।

বাংলা সিনেমার জগতে দীর্ঘসময় ধরে নায়ক হিসাবে দর্শকদের মন জয় করে চলেছেন জিৎ। নিজের জায়গাটাও ধরে রেখেছেন শক্ত হাতে। তিনি এখন সুপারস্টার।

সেই জিৎ এবার বাংলা সিনেমার জগতে এক নতুন অধ্যায় যুক্ত করলেন। যা চিরদিন বাংলা সিনেমার ইতিহাসে এক উজ্জ্বলতম অধ্যায় হয়ে থেকে যাবে। এই রেকর্ড বাস্তবায়িত হবে আগামী ইদের দিন।

বাংলা সিনেমা বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। অনেক সিনেমা সুপারহিটও হয়েছে। এমন অনেক সিনেমা রয়েছে বিভিন্ন সময়ে হিন্দিতেও তৈরি হয়েছে। বাংলা সিনেমার কাহিনি অবলম্বনে তৈরি হয়েছে হিন্দি সিনেমা।

‘ছদ্মবেশী’ অবলম্বনে ‘চুপকে চুপকে’ বা ‘নিশিপদ্ম’ অবলম্বনে ‘অমর প্রেম’ এবং এমন অনেক উদাহরণ আছে। কিন্তু এমন কোনও বাংলা সিনেমা তৈরি হয়নি যা একই সঙ্গে একই দিনে বাংলা ও হিন্দি উভয় ভাষাতেই মুক্তি পেয়েছে।

এই নতুন অধ্যায়টি লিখে দিলেন জিৎ। ইদে মুক্তি পেতে চলেছে জিৎ-এর সিনেমা ‘চেঙ্গিজ’। এই সিনেমাটি বাংলা ও হিন্দি, ২ ভাষাতেই ইদের দিন মুক্তি পাচ্ছে। যা বাংলা সিনেমার দুনিয়ায় এই প্রথম।

চেঙ্গিজ সিনেমার পোস্টারে জিৎ, ছবি – আইএএনএস

চেঙ্গিজ ১৯৭০ সাল থেকে ১৯৯০ সালের মধ্যে এক গ্যাংস্টারের জীবন নিয়ে তৈরি সিনেমা। কলকাতার প্রেক্ষাপটেই সিনেমাটি তৈরি। সম্পূর্ণ অ্যাকশনধর্মী এই সিনেমাটি আবার মুক্তি পাচ্ছে এমন দিনে যেদিন সলমন খানের সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটি মুক্তি পেতে চলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

পড়শিকে শায়েস্তা করতে স্পিকারে ভূতের গল্প, আজব কাণ্ড লাগোয়া ঘরের বাসিন্দার

প্রতিবেশির সঙ্গে ঝগড়া। তাই প্রতিবেশিকে শায়েস্তা করতে হবে। সেজন্য যে ভূতের গল্প একটা পথ হতে…

April 4, 2026

ভারতীয় রেলের কাছে কোনটা অগ্রাধিকার, জানালেন রেলমন্ত্রী, খুশি দরিদ্র ও মধ্যবিত্ত

ভারতীয় রেলের কাছে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটা এবার সকলের কাছে পরিস্কার করে দিলেন…

April 4, 2026

যাত্রীদের নিশ্চিন্ত যাত্রা উপহার দিতে প্রায় ২ হাজার কিলোমিটারে বড় সিদ্ধান্ত রেলের

রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…

April 4, 2026

অভূতপূর্ব সাফল্য, খাদ্যশস্যে নজিরবিহীন শিখর ছুঁল ভারত

ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…

April 4, 2026

রান্নার গ্যাস ভর্তি সপ্তম জাহাজ পার করল হরমুজ, ২টি পার করার অপেক্ষায়

রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…

April 4, 2026

মেষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026