Sports

বুমরাহ-র চোট, রাতের ঘুম উড়ল কোহলির

আইপিএলে যা হয় হোক। কিন্তু মাথায় রাখতে হবে তারপরই বিশ্বকাপ। আর সেখানে ভারত যদি তার পুরো শক্তি নিয়ে না নামতে পারে তাহলে কাপ জয়ের আশা ক্ষীণ। এই অবস্থায় এই মুহুর্তে বিরাটবাহিনীর সবচেয়ে নির্ভরযোগ্য পেস শক্তি যশপ্রীত বুমরাহ যদি চোট পান তাহলে অধিনায়কের রাতের ঘুম উড়ে যাওয়াটাই স্বাভাবিক। আর সেটাই হয়েছে আইপিএলের শুরুতেই। মুম্বই বোলিং আক্রমণের অন্যতম স্তম্ভ বুমরাহ দিল্লির বিরুদ্ধে শেষ বলটি করার সময় তাঁর কাঁধে এসে বলটি লাগে। চোট পান তিনি। আর তা দেখে কোহলি তো বটেই গোটা ভারতের কপালে ভাঁজ পড়েছে।

আপাতত কোহলির চিন্তা একটাই বুমরাহ ঠিক থাকা। বুমরাহ বলেই নয়, তাঁর প্রথম একাদশের সকলে সুস্থ থাকা। আইপিএল খেলতে গিয়ে যদি চোট লাগে। আর তার জন্য সেই খেলোয়াড় যদি ভারতের জন্য নামতে না পারেন তাহলে বিপদ। তবে চিকিৎসকেরা বুমরাহকে পরীক্ষার পর আশ্বাস দিয়েছেন। জানিয়েছেন এটা ধাক্কা থেকে একটা টান। দ্রুত সুস্থ হবেন যশপ্রীত। চিন্তার কিছু নেই।

চিকিৎসক বা ফিজিও নিশ্চিত করার পর হয়তো বিরাট কোহলির ধড়ে প্রাণ এসেছে। তবু চিন্তাটা বোধহয় থেকেই যাচ্ছে। তারওপর চিন্তা আরও বাড়ায় বুমরাহ ব্যাটিং করতে না নামা। যদিও তাঁকে বিশ্রাম দিতেই নাকি তাঁকে নামানো হয়নি বলে খবর।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026