Sports

ব্যাটিংয়ে লারার রেকর্ড ভাঙলেন বুমরাহ, টেস্টে ১ ওভারে রেকর্ডের বন্যা

দুঃস্বপ্নের চেয়ে ভয়ংকর কাটল ইংল্যান্ডের অন্যতম সেরা বোলার স্টুয়ার্ট ব্রডের দিনটা। তাঁর একটা ওভার বিশ্বের টেস্ট ক্রিকেটের ইতিহাসটাই বদলে দিল।

স্টুয়ার্ট ব্রডের একটা ওভারে বদলে গেল টেস্ট ক্রিকেটের ইতিহাস। তৈরি হল একের পর এক নয়া রেকর্ড। সবচেয়ে খারাপ বোলিংয়ের নজির গড়লেন ব্রড।

ক্রিকেটে আন্তর্জাতিক টেস্ট যবে থেকে শুরু হয়েছে তার পর থেকে কোনও বোলার এত খারাপ ওভার করেননি। সেদিক থেকেও এটা রেকর্ড।

টেস্টে ১ ওভারে ৩৫ রান এর আগে কখনও ওঠেনি। শনিবার সেটাই হল ইংল্যান্ডের এজবাস্টনের ক্রিজে। এই ৩৫ রানের মধ্যে ১ ওভারে টেস্টে সবচেয়ে বেশি রান করার ইতিহাস গড়লেন যশপ্রীত বুমরাহ।

ভারতের হয়ে এই ম্যাচেই প্রথম অধিনায়কত্ব করছেন বুমরাহ। সেই ম্যাচেই তিনি এক ওভারে ৪টে চার, ২টি ছয় এবং ১টি এক রান করে ২৯ রান করলেন। যা ভেঙে দিল ক্রিকেট কিংবদন্তী ব্রায়ান লারার রেকর্ড।

শুধু লারা বলেই নন, এখনও টেস্টে ১ ওভারে ২৮ রান করার রেকর্ড রয়েছে লারা, কেশব মহারাজ এবং জর্জ বেইলির। সেই রেকর্ড এদিন ভেঙে দিলেন বুমরাহ। গড়লেন নতুন রেকর্ড।

বুমরাহ-র ২৯ রানের পর ব্রডের ওই ওভারে আরও একটি ছক্কা হাঁকান জাদেজা। ফলে ওই ৮ বলের ওভার থেকে মোট রান আসে ৩৫।

এদিকে একজন বোলার হয়ে ব্যাটিংয়ে এমন চমক দেখানোয় বুমরাহ-র রেকর্ড এদিন আরও বেশি উজ্জ্বল ছিল। এদিকে বল হাতেও ইংল্যান্ডের ব্যাটিংয়ে ধস নামিয়ে দেন একা বুমরাহ।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026