Sports

সাতপাকে বাঁধা পড়লেন যশপ্রীত বুমরাহ

এবার সাতপাকে বাঁধা পড়লেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল পেস অস্ত্র যশপ্রীত বুমরাহ। নিজেই নিজের বিয়ের ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

পানাজি : ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট চলাকালীন তৃতীয় টেস্টের পরই তাঁকে ছুটি দিয়েছিল ভারতীয় বোর্ড। বলা হয়েছিল ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন বুমরাহ। কিন্তু খবর ছড়াতে কতক্ষণ! বুমরাহ যে বিয়ে করার জন্য ছুটি নিয়েছেন তা জানতে সংবাদমাধ্যমের বাকি ছিলনা।

সোমবার বুমরাহর সঙ্গে বিয়ে হল স্পোর্টস অ্যাংকর সঞ্জনা গণেশনের। ২ জনের ৪ হাত এদিন এক হল গোয়ায়। গোয়ার একটি রিসর্টে সোমবার বিয়ে সম্পন্ন হয়।

বিয়েতে ৫০ জনের মত উপস্থিত ছিলেন। ২ পরিবারের আত্মীয় পরিজনই কেবল উপস্থিত ছিলেন বিয়েতে। ভারতীয় ক্রিকেটের কেউ এদিন বিয়েতে উপস্থিত ছিলেননা।

বুমরাহ বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি পোস্ট করেন। চেপে রাখেননি নিজের আনন্দও। একটি নতুন জীবনের পথচলা শুরুর মুহুর্তে নিজের আবেগ তুলে ধরেন পোস্টে। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে শুরু করে হার্দিক পাণ্ডিয়া, হরভজন সিং, অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।

আমেদাবাদের বাসিন্দা বুমরাহ সেখানে মা ও বোনের সঙ্গে থাকেন। এবার তাঁদের পরিবারে যুক্ত হলেন আরও এক সদস্য। এক সময় বুমরাহর সাক্ষাৎকার নিয়েছিলেন তাঁর সদ্য বিবাহিত স্ত্রী। সেখান থেকেই তাঁদের আলাপ। তারপর ক্রমে সম্পর্ক গভীর হয়। যা পরিণতি পেল সোমবার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026