শারীরিক প্রতিবন্ধীদের একটি কেন্দ্রে মধ্যরাতে হামলা চালাল এক যুবক। তার ছুরির আঘাতে ১৯ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম ২০ জন। ঘটনাটি ঘটেছে জাপানের রাজধানী টোকিও থেকে ৫০ কিলোমিটার দূরে সাগামিহারা শহরে। পুলিশ জানিয়েছে রাত আড়াইটে নাগাদ তাঁদের কাছে একটি ফোন আসে। ফোনের ওপারে ছিলেন ওই কেন্দ্রের এক কর্মী।
ভয়ার্ত গলায় তিনি জানান একটা ভয়ানক কিছু ঘটেছে। পুলিশের দাবি এর ঘণ্টা দুয়েক পর সাতোসি উয়েমাতসু নামে বছর ২৬-এর এক যুবক গাড়িতে ছুরিটি রেখে পুলিশ স্টেশনে এসে আত্মসমর্পণ করে। সে জানায় দুনিয়া থেকে সমস্ত প্রতিবন্ধীকে মুছে দেওয়াই হচ্ছে তার লক্ষ্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানে এতবড় গণহত্যার ঘটনা আর ঘটেনি।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…