জাপানে প্রবল ভূমিকম্প, মৃত ৩২

ফের কাঁপল জাপান। শনিবার সকালে ফের তীব্র কম্পন অনুভূত হয় জাপানের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ২। প্রাথমিক হিসাবে এখনও পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে। দেড় হাজারের বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন। বহু বাড়ি ভেঙে পড়েছে। বাড়ির নিচে চাপা পড়ে রয়েছেন অনেকে। উদ্ধারকারী দল ও সেনা মিলিতভাবে উদ্ধারকাজে হাত লাগিয়েছে। প্রাথমিক হিসাবে ২ লক্ষের ওপর মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। অনেক এলাকা মাটির তলায় বসে গেছে। কোথাও বিদ্যুৎ সংযোগ নেই। মরার ওপর খাঁড়ার ঘায়ের মত ভূমিকম্প বিধ্বস্ত এলাকা জুড়ে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে জাপানের আবহাওয়া দফতর। একবার বৃষ্টি শুরু হলে উদ্ধারকাজ ভীষণভাবে ব্যাহত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে প্রশাসন। সঙ্গে রয়েছে কাদামাটির ধ্বস নামার সম্ভাবনা। গোটা অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। গত বৃহস্পতিবার থেকেই জাপানের দক্ষিণ পশ্চিম অংশ বারবার কেঁপে উঠছিল।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026