World

আহত ৪৭ জন, দৈহিক সম্পর্কের সুযোগ না পেয়ে অবসাদগ্রস্ত ডলফিনই কি দায়ী

সে দৈহিক সম্পর্ক স্থাপন করতে মরিয়া। কিন্তু ডলফিন জগতে সে সুযোগ সে কোনও কারণে পাচ্ছেনা। তাই ৪৭ জনকে রক্তাক্ত করেছে সে। এমনই এক তত্ত্ব সামনে আসছে।

এ বছর নিয়ে ৩ বছর হল। এই সময়টায় সমুদ্রের এই অংশে নামতে এখন ভয় পাচ্ছেন সকলে। নামলে যদি ডলফিন তাঁর ওপর চড়ে বসে! তাঁকে কামড়ে দেয়! ২০২২ সাল থেকে এই বছর, এখনও পর্যন্ত ৪৭ জন কামড় খেয়েছেন ডলফিনের।

প্রথমে তো হাঙর হানা বলে আতঙ্ক ছড়িয়েছিল। পরে পরিস্কার হয় হাঙর নয়, এটা ডলফিনের কাজ। এটাও পরিস্কার ছিলনা এটা একটাই ডলফিনের কাজ, নাকি একাধিক ডলফিন এভাবে মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ছে। এক বিশেষজ্ঞ এমন এক দাবি করেছেন যা রীতিমত হইচই ফেলে দিয়েছে।

রিওচি মাতসুবারা নামে জাপানের ফুকুইয়ের একটি মিউজিয়ামের ডিরেক্টর আহতদের অভিজ্ঞতা এবং যে কটি ছবি পেয়েছেন তা পরীক্ষা করে দাবি করেছেন এটা একাধিক নয় সম্ভবত একটিই ডলফিনের কাজ।

পুরুষ ডলফিনটি জাপানের মিহামার কয়েকটি সমুদ্রসৈকতে হাজির হওয়া পর্যটকরা স্নানে নামলে তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ছিল। এমনকি তাঁদের ওপর চড়ে ঠেলে তাঁদের জলের নিচে নিয়ে যাওয়ারও চেষ্টা করেছিল।

এছাড়া ডলফিনটি যেভাবে সাঁতার কাটা মানুষগুলির দেহে দাঁত বসিয়েছে তাও পরীক্ষা করে রিওচি-র দাবি, ডলফিনটি একাকীত্বের কারণে মানসিক অবসাদে ভুগছে। সে দীর্ঘদিন ধরে মিলন সুখ পায়নি। তাই সে খিদেও চরম পর্যায়ে কাজ করছে।

সে কারণেই সে এভাবে মানুষের কাছে চলে এসেছে। তাদের আক্রমণ করে রক্তাক্ত করছে। এটা রিওচির একটা পর্যবেক্ষণ যা তিনি জানিয়েছেন।

তবে কারণ যাই হোক জাপানের মিহামার সমুদ্রসৈকতগুলিতে মানুষ এখন জলে নামতে ভয় পাচ্ছেন। জাপানের সংবাদমাধ্যমগুলি তো বটেই, এমনকি বিশ্বের তাবড় সংবাদমাধ্যমে এই ডলফিন হানার খরব চাঞ্চল্য তৈরি করেছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026