World

৮৮-তেও ডাকাতি, বাড়ির পর বাড়ি ফাঁকা করে দিচ্ছে ৩ বৃদ্ধের দাদু গ্যাং

বাড়ি ফাঁকা থাকলে সেখানে ডাকাতির ঘটনা নতুন নয়। নতুন হল একাজ করছে ৩ বৃদ্ধ। যাদের গ্র্যান্ডপা গ্যাং বা দাদু গ্যাং বলে অভিহিত করছে প্রশাসন।

তাদের ১ জনের বয়স ৮৮ বছর। অন্য ২ জনের ১ জন ৭০, অন্যজন ৬৯ বছর বয়স্ক। এই বয়সে বাড়িতে অবসর জীবন যাপন করেন অধিকাংশ বৃদ্ধ। নাতি নাতনির সঙ্গে সময় কাটানো, টিভি দেখা বা শারীরিক সমস্যার জন্য ওষুধ এসবই এই বয়সের নিত্যসঙ্গী।

কিন্তু এই বয়সে ডাকাতিও যে সম্ভব তা দেখিয়ে দিচ্ছে ৩ বৃদ্ধের গ্যাং। তাদের টার্গেট ফাঁকা বাড়ি। ফাঁকা বাড়িতে ঢুকে টাকাকড়ি, জিনিসপত্র তো বটেই, এমনকি দামি মদের বোতলও ছাড়ছে না তারা।

এই ৩ জনের দেখা হয় গারদের পিছনে। সেখানেই তাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। তারপর গারদের পিছন থেকে মুক্তি পেয়ে তারা ৩ জনে মিলে একটি গ্যাং তৈরি করে ফেলে। যা এখন প্রশাসনের রাতের ঘুম কেড়ে নিয়েছে।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এই গ্যাংটি জাপানের হোক্কাইডো দ্বীপে তাণ্ডব চালাচ্ছে। খালি বাড়ি পেলেই সেখানে ঢুকে সব ফাঁকা করে দিচ্ছে।

৩ বৃদ্ধ যে এমন কাণ্ড করতে পারে তা জেনে যেমন সাধারণ মানুষ হতবাক, তেমনই পুলিশও। প্রতিটি ডাকাতির পর একটা বড় সময় তারা গা ঢাকা দিচ্ছে। তারপর আচমকা ফের আঘাত হানছে।

সাধারণ মানুষের মধ্যে অবশ্য তারা নিজেদের নিয়ে চর্চার কেন্দ্রে এনেছে কেবল তাদের বয়সের জন্য। এই বয়সে যে ডাকাতিও সম্ভব তা অনেকের কাছেই অবিশ্বাস্য ঠেকছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026