World

পাহাড় দেখা যাচ্ছেনা, ভেঙে ফেলা হচ্ছে বিলাসবহুল আবাসন

পাহাড়টা ভাল করে দেখা যাচ্ছেনা। এই অভিযোগ যে একটা নতুন তৈরি বিলাসবহুল আবাসন ভাঙার কারণ হতে পারে তা অন্যতম চর্চার বিষয় হয়ে উঠেছে।

প্রাকৃতিক সৌন্দর্যের মুখ ঢেকে দেয় মানুষের তৈরি আবাসন সহ অন্য নির্মাণ। এখন কলকাতা শহর ও তার সংলগ্ন এলাকায় এত আবাসন উঠে চলেছে যে প্রকৃতি হারিয়ে যেতে বসেছে। জানালা বা বারান্দা থেকে আকাশটাও ভাল করে দেখা যায়না। সবুজ দেখতে পাওয়া তো দুরস্ত।

হাতে গোনা গাছ, তাও যেকোনও দিন কাটা পড়বে এই নির্মাণকার্যের ধাক্কায়। এখানে অবশ্য এসব নিয়ে কারও মাথাব্যথা নেই। তবে কেবল পাহাড়টা ভাল করে দেখা যাচ্ছেনা বলে কয়েকজন শহরবাসীর অভিযোগ যে সবে তৈরি হওয়া একটা বিলাসবহুল আবাসনকে ভেঙে গুঁড়িয়ে দিতে পারে, সেই আবাসনের প্রোমোটার সংস্থা যে সকলের কাছে তাদের এমন ভুলের জন্য ক্ষমা চাইতে পারে তা দেখে অনেকেই হতবাক।

জাপানের সবচেয়ে উঁচু পাহাড় হল মাউন্ট ফুজি। এই মাউন্ট ফুজি একটি আগ্নেয়গিরিও বটে। যার মাথার কাছটা বরফের টুপি পড়ে থাকার মত দেখতে লাগে।

সেই মাউন্ট ফুজিকে খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায় কুনিতাচি এলাকা থেকে। কুনিতাচি এলাকায় বহু মানুষের বাস। তাঁরা নিত্যদিন বাড়ি থেকেই মাউন্ট ফুজি দর্শন করেন। তার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন।

এখানেই সম্প্রতি একটি ১১ তলা আবাসন কমপ্লেক্স নির্মিত হয়েছে। যেখানে ফ্ল্যাট কেনা বাসিন্দারা ১ মাসের মধ্যেই সেখানে গৃহপ্রবেশ করে ফেলবেন। চাবিও তাঁদের হাতে তুলে দেওয়া হয়ে গেছে।

কিন্তু তার আগেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে বাসিন্দারা অভিযোগ জানান ওই উঁচু আবাসনের কারণে তাঁরা ভাল করে মাউন্ট ফুজিকে দেখতে পাচ্ছেন না। এই অভিযোগকে মান্যতা দিয়ে ওই বাড়ি ভেঙে ফেলতে চলেছে খোদ নির্মাণ সংস্থাই।

তারা তাদের ভুলের জন্য ক্ষমাও চেয়েছে। পুরো আবাসন তৈরি করে যখন বাসিন্দারা প্রবেশ করার অপেক্ষায় ঠিক তখনই তা ভেঙে ফেলা হতে চলেছে। ক্রেতাদের সকলকে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছে সংস্থা।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026