SciTech

মহাকাশে জঞ্জাল কমাতে দুনিয়া কাঁপানো উদ্যোগ

মহাকাশে জঞ্জাল বেড়ে চলা একটা বড় চিন্তার কারণ হয়ে উঠছে। সেই জঞ্জালে রাশ টানতে এবার এক অভিনব উদ্যোগ সামনে এল। যা এর আগে বিশ্ব দেখেনি।

মহাকাশে এখন অসংখ্য কৃত্রিম উপগ্রহের ঘনঘটা। গিজগিজ করছে বিভিন্ন দেশের কৃত্রিম উপগ্রহ। তাদের কাজ যেমন আলাদা তেমন আকারও বিভিন্ন। সমস্যা হল এই কৃত্রিম উপগ্রহগুলির নির্দিষ্ট কক্ষে ঘোরারও একটা সময়সীমা আছে। তারপর সেটি নষ্ট হয়ে যায়।

এরপর তাকে কক্ষ থেকে সরিয়ে দেওয়া হলেও তা নষ্ট করার উপায় নেই। ফলে তা মহাকাশেই ভেসে বেড়াতে থাকে। যা মহাকাশে জঞ্জাল ছাড়া আর কিছু নয়। এই জঞ্জাল ক্রমশ বেড়েই চলেছে।

মহাকাশের জঞ্জালে রাশ টানতে তাই এবার অভিনব উদ্যোগ গ্রহণ করল জাপান। জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা একটি অন্য কৃত্রিম উপগ্রহ তৈরি করেছেন।

কৃত্রিম উপগ্রহটি ধাতু নয়, বরং কাঠ দিয়ে তৈরি। কাঠের কৃত্রিম উপগ্রহ এই প্রথম দেখল বিশ্ব। যা মহাকাশে আগামী সেপ্টেম্বর মাসে উড়ে যাওয়ার কথা। ইলন মাস্কের স্পেসএক্স-এর উৎক্ষেপণ যান বা সহজ কথায় রকেট সেটিকে মহাকাশে পৌঁছে দেবে।

মহাকাশে ওই কাঠের উপগ্রহটি নিজের কাজ করবে। তারপর কাজ ফুরিয়ে গেলে সেটি ফের পৃথিবীতে ফেরার জন্য যাত্রা করবে। এই সময় সেটি পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষে জ্বলে পুড়ে যাবে।

কাঠের হওয়ায় তা সম্পূর্ণ জ্বলে নষ্ট হয়ে যাবে। এতে মহাকাশে জঞ্জালও থাকবেনা। আবার কৃত্রিম উপগ্রহও তার পুরো কাজ সম্পূর্ণ করতে পারবে।

জাপানের এই কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ ও নির্দিষ্ট কক্ষে প্রতিস্থাপিত হয়ে সে তার পুরো কাজ করতে পারলে মহাকাশের জঞ্জাল সমস্যার একটা বড় সমাধান হতে পারে বলেই মনে করছেন বিজ্ঞানীরা।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026