SciTech

সংসারে নতুন অতিথির আগমন, স্বাগত জানাল চাঁদ

চাঁদের সংসার ক্রমে যেন ভরে উঠছে। এখন নতুন অতিথিদের আনাগোনা বেড়েছে। ফের এক নতুন অতিথিকে স্বাগত জানাল চাঁদ।

চাঁদে এখন নতুন অতিথিদের আনাগোনা বাড়ছে। গতবছরই তারা তাদের কখনও না স্পর্শ করা অংশে স্বাগত জানিয়েছিল ভারতের চন্দ্রযান-৩-কে। এ বছরের শুরুতেই চাঁদে ফের হাজির হল নতুন অতিথি। এবার জাপান তাদের স্লিমকে চাঁদের মাটি স্পর্শ করাতে ভুল করল না।

একেবারে নিখুঁতভাবে, ঠিক যেখানে পূর্বপরিকল্পিত ছিল, সেখানেই পা রেখেছে জাপানের স্লিম। এটা চাঁদের মাটিতে পা রাখার ক্ষেত্রে কার্যত এই প্রথম ঘটল।

চাঁদের মাটি স্পর্শ করার বিরল সম্মান গতবছরই অর্জন করেছে ভারত। এবার পঞ্চম দেশ হিসাবে সেই বিরল সম্মানের ভাগীদার হল জাপান।

জাপানের চাঁদে পা রাখার পর এখন বিশ্বে ৫টি দেশের ঝুলিতে এই সাফল্য রয়েছে। আমেরিকা, রাশিয়া, চিন, ভারত ও জাপান, এই ৫ দেশই চাঁদে পৌঁছতে পেরেছে।

জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা-র তরফে জানানো হয়েছে তাদের যান স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন বা স্লিম চাঁদের মাটিতে একদম সঠিকভাবে পা রেখেছে এটা নিশ্চিত। তবে স্লিমের তারপরের পরিস্থিতি বা স্ট্যাটাস এখনও জানা বাকি। নিয়ম মেনে ল্যান্ডারই তাদের খবর পাঠাবে।

তবে চাঁদে পা রাখার যে চ্যালেঞ্জটা ছিল, সে পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে জাপান। ফলে মহাকাশে এশিয়া মহাদেশের দাপট আরও বাড়ল। কারণ চাঁদ ছোঁয়ায় ভারত, চিন ও জাপান, এশিয়ার ৩টি দেশের নাম নথিভুক্ত হল।

এর বাইরে উত্তর আমেরিকা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ থেকে রাশিয়ার ঝুলিতে এই সাফল্য রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026