বহু দূরের নক্ষত্রপুঞ্জের ছবি, ছবি – সৌজন্যে – জাক্সা ডট জেপি
মহাশূন্যকে সম্পূর্ণ জেনে ফেলা এখনও ধরাছোঁয়ার বাইরে। তবে বিজ্ঞান থেমে থাকেনা। অজানাকে জানার লড়াই বিজ্ঞানীরা চালিয়ে যান। জানার চেষ্টা করেন সত্যকে। এই লড়াইয়ে এখন তাঁদের সবচেয়ে বড় হাতিয়ার আধুনিকতম প্রযুক্তি, অতিশক্তিশালী টেলিস্কোপ, মহাকাশে পাঠানো কৃত্রিম উপগ্রহ, পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসানো মহাকাশ গবেষণার টেলিস্কোপ এবং আরও নানা প্রযুক্তি।
যা এতদিনের জানা তথ্যকেও অনেক সময় ভুল প্রমাণ করে সত্যিটা সামনে এনে দিচ্ছে। জাপানের স্যাটেলাইটস সায়েন্স টিম তাদের এক্স-রে ইমেজিং অ্যান্ড স্পেকট্রোস্কপি মিশনের তোলা একটি ছবি এবার সামনে আনল।
ছবিতে দেখা গেছে এক বহু বহু দূরের নক্ষত্রপুঞ্জকে। আর দেখা গেছে এক বিপুল ধ্বংসাবশেষকে। যদিও সে ধ্বংসাবশেষ থেকে যে রংয়ের ছটা বেড়িয়ে আসছে তা দেখে চোখ সরানো মুশকিল। ধ্বংসও এত সুন্দর হয় মহাশূন্যে, এটা ভেবেও অবাক হচ্ছেন বিজ্ঞানীরা।
জাপানের এক্স-রে ইমেজিং অ্যান্ড স্পেকট্রোস্কপি মিশনের কৃত্রিম উপগ্রহ স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন নামে যান নিয়ে এখন ছুটে চলেছে চাঁদের দিকে। ইতিমধ্যেই তা চাঁদের কক্ষে ঢুকেও পড়েছে।
সফলভাবেই তা চাঁদের মাটির দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে। যদি এভাবে সবকিছু ঠিকঠাক এগোয় তাহলে তা আগামী ২০ জানুয়ারি চাঁদের মাটিতে পা রাখতে সক্ষম হবে।
আর যদি জাপানের এই যান চাঁদের মাটিতে সফলভাবে পা রাখতে পারে তাহলে জাপান হবে বিশ্বের পঞ্চম দেশ যারা চাঁদের মাটি স্পর্শ করল। ভারত চতুর্থ দেশ হিসাবে এই বিরল সাফল্য অর্জন করেছে। তারপরই তালিকায় স্থান হবে জাপানের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…