SciTech

চাঁদের দিকে আরও একধাপ, ভারতের পর কি এবার পঞ্চম হবে জাপান

জাপান কি তাহলে ভারতের পরের নাম। তারাই কি পঞ্চম হতে চলেছে এই দৌড়ে। চাঁদের দিকে আরও একধাপ এগোনোর চিহ্ন পাঠিয়ে জানান দিল উদীয়মান সূর্যের দেশ।

পৃথিবীতে মহাকাশ বিজ্ঞান নিয়ে যে চর্চা চলে আসছে তাতে সেরাদের মধ্যে তারা যে হাতেগোনা দেশের মধ্যেই পড়ে তা চাঁদে পা রেখে বুঝিয়ে দিয়েছে ভারত। মহাকাশ বিজ্ঞানে ভারতকে এখন গোটা বিশ্ব সম্মানের নজরে দেখছে। ইসরোর সাফল্য ভারতের মুকুটে শুধু নতুন পালকই যোগ করেনি, সেই সঙ্গে ভারতকে চাঁদ ছোঁয়ার দৌড়ে আমেরিকা, রাশিয়া, চিনের পরই স্থান করে দিয়েছে।

প্রশ্ন উঠছিল ভারতের পর কে? তার উত্তর বোধহয় পৃথিবী এবার পেতে চলেছে। অন্তত সে বিষয়ে অনেকটাই আশাবাদী জাপান। জাপানের মহাকাশ বিজ্ঞানীরা মনে করছেন আর কয়েকটা দিন পর নতুন বছরে তাঁরা ভারতের পর নিজেদের নামটা লিখে দিতে পারবেন।

চাঁদের মাটিতে পা রাখার জন্য জাপানের ল্যান্ডার স্লিম বড়দিনের দিনই চাঁদের কক্ষে সফলভাবে প্রবেশ করেছে। এবার সে ক্রমে চাঁদের সঙ্গে দূরত্ব কমাচ্ছে। এগিয়ে যাচ্ছে চাঁদের মাটির দিকে। আর তা করার সময় এবার জাপানের স্লিম চাঁদের ছবিও পাঠিয়ে দিল।

স্লিম যে দূরত্বে রয়েছে সেখান থেকে সে চাঁদের মাটির ছবি তুলে পাঠিয়ে দিয়েছে। যা জাপান গোটা বিশ্বকে দেখাল। দেখাল তাদের সাফল্যের একটা ধাপ।

আগামী ২০ জানুয়ারি চাঁদের মাটিতে পা রাখার কথা জাপানের এই ল্যান্ডারের। আর তা রাখতে পারলেই বিশ্বের পঞ্চম দেশ হিসাবে চাঁদের মাটিতে পা রাখার বিরলতম কৃতিত্ব অর্জন করবে জাপান।

তবে সেই সাফল্য জাপান শেষপর্যন্ত অর্জন করতে পারবে কিনা তার জন্য ২০ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতেই হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026