World

ভূতদের দখলে থাকা এ জঙ্গলের নাম শুনেই এড়িয়ে চলেন অনেকে

এমনিতে দেখলে আর পাঁচটা ঘন জঙ্গলের মতই একটা জঙ্গল। কিন্তু এর সঙ্গে যা জড়িয়ে আছে তা থেকে নিজেদের দূরে রাখতেই পছন্দ করেন অনেকে।

জঙ্গল যেমন হয় তার চেয়ে আলাদা কিছু নয় এই জঙ্গল। তবে আগ্নেয়শিলা থেকে তৈরি এই জঙ্গল অতি ঘন সবুজে ঘেরা। এ জঙ্গলকে বলা হয় সি অফ ট্রিজ বা গাছদের সমুদ্র। অগুন্তি গাছের ভিড় জঙ্গলটিকে অতি ঘন জঙ্গলে রূপান্তরিত করেছে। সবুজ ঘেরা এ জঙ্গলে কেউ থাকেনা।

কথিত আছে এ জঙ্গল নাকি ভূতের আড্ডা। তাও আবার প্রাচীন প্রবাদ। এখানে নাকি ভূতরা রাত নামলে গাছের ওপর হেঁটে বেড়ায়। যদিও এ সবই মুখে মুখে ঘোরা গল্প।

তবে এ জঙ্গলের আসল আতঙ্কের নাম আত্মহনন। বহু মানুষ এখানে নিজেকে শেষ করতে পৌঁছে যান। বিশ্বের অন্যতম এক আত্মহনন স্থান হিসাবে এই জঙ্গল প্রসিদ্ধ। তাই এই জঙ্গলের আর এক নাম সুইসাইড ফরেস্ট।

জাপানের বিখ্যাত আগ্নেয়গিরি ফুজিয়ামার উত্তর পশ্চিম প্রান্তে এক বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে আছে এই জঙ্গল। আগ্নেয়গিরির থেকে গড়িয়ে পড়া গলিত লাভা রয়েছে এই জঙ্গলের মাটির তলায়।

এই জঙ্গলে প্রায়ই আত্মহননের কথা শোনা যায়। তাই প্রশাসনের তরফে এখানে মানুষকে সতর্ক করে বোর্ডও লাগানো আছে। যেখানে লেখা আছে নিজেকে শেষ করার আগে নিজের পরিবারের কথা একবার ভাবুন।

এমনকি মানুষকে এই মানসিক সমস্যা থেকে বের করে আনার রাস্তা বলে দেওয়ার জন্য একটি সংগঠনেরও নম্বর দেওয়া থাকে। জাপানে বেড়াতে গেলে অনেকে এই সুইসাইড ফরেস্ট দেখতে যান।

News Desk

কুম্ভ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026