World

মানুষ কম, বেড়াল বেশি, ঘুরে আসতে পারেন বেড়াল দ্বীপে

মানুষ ও বেড়ালের সহাবস্থান বহুকাল ধরেই চলে আসছে। সেখানে বেড়ালের সংখ্যা কম হয়। তুলনায় মানুষের সংখ্যা অনেক বেশি হয়। এখানে ঠিক উল্টোটা হয়।

মানুষ যেখানেই বসতি তৈরি করে সেখানে বেড়ালও হাজির হয়। সব বেড়াল যে কারও পোষা হয় তা নয়। অনেক সময়ই রাস্তায় বেড়াল ঘুরতে দেখা যায়। বাড়িতেও লুকিয়ে হানা দেয় তারা খাবারের খোঁজে। তবে বেড়ালকে মানুষ যে একেবারে বরদাস্ত করতে পারেনা তা নয়।

অনেকে বেড়ালকে খাবারও খাওয়ান। কিন্তু পৃথিবীজুড়েই মানুষ ও বেড়ালের এই সহাবস্থানে বেড়ালের সংখ্যাই কম হয়। মানুষের সংখ্যা তার চেয়ে অনেক বেশি হয়। একমাত্র বেড়াল দ্বীপে ব্যাপারটা একদম উল্টো।

বেড়াল দ্বীপে মানুষের সংখ্যা কম বেড়ালের সংখ্যা তার চেয়ে অনেক বেশি। আর সেটাই এখন পর্যটকদের কাছে সবচেয়ে বড় আকর্ষণ। যে বেড়াল তাঁরা সারাজীবন দেখে এলেন সেই বেড়ালদের দেখতে বহু মানুষ হাজির হন এই দ্বীপে। অবাক হয়ে দেখেন কীভাবে সর্বত্র বেড়াল আর বেড়াল। মানুষ প্রায় খুঁজেই পাওয়া যায়না।

জাপানের আওশিমা দ্বীপ হল সেই দ্বীপ যা বেড়াল দ্বীপ নামে প্রসিদ্ধ। এই ক্যাট আইল্যান্ড বা বেড়াল দ্বীপের একমাত্র আকর্ষণ হল এখানকার অগুন্তি বেড়াল। এত বেড়াল একসঙ্গে দেখতেই পর্যটকেরা হাজির হন।

এই বেড়ালরা পর্যটকদের থেকে খাবার পায়। ওই দ্বীপে ঘুরেও তারা কিছু খাবার জোগাড় করে। এছাড়া জাপানের বিভিন্ন প্রান্ত থেকে বেড়ালদের খাওয়ার জন্য খাবার আসতে থাকে।

একটি রিপোর্ট বলছে এখন এমন অবস্থা হয়েছে যে এই দ্বীপটা পুরোটাই বেড়ালদের দখলে চলে গেছে। এখানকার স্থানীয় বাসিন্দার সংখ্যা এখন মাত্র ৫ জনে এসে ঠেকেছে।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026