SciTech

চাঁদে নতুন বন্ধু পেতে চলেছে বিক্রম, প্রজ্ঞান

চাঁদে তারা এখন ঘুমে কাদা। তারা বলতে বিক্রম আর প্রজ্ঞান। তাদের জন্য সুখবর হতে পারে। চাঁদে তারা নতুন বন্ধু পেতে পারে অচিরেই।

চাঁদে বিক্রম ও প্রজ্ঞান ইতিমধ্যেই নতুন বন্ধু পেতে পারত। যে তাদের সঙ্গেই প্রায় চাঁদে পৌঁছত। কিন্তু রাশিয়ার লুনা ২৫ চাঁদে অবতরণ করতে ব্যর্থ হওয়ায় সে বন্ধুত্ব আর হয়নি। এদিকে চাঁদে পা দেওয়ায় আমেরিকা, রাশিয়া, চিনের পর ভারত চতুর্থ দেশ হিসাবে ঢুকলেও এবার পৃথিবী হয়তো পঞ্চম দেশটিকেও পেতে পারে।

কারণ খারাপ আবহাওয়ার জন্য ২ বার পিছিয়ে যাওয়ার পর অবশেষে জাপান তাদের চাঁদে যাওয়ার যানকে পৃথিবী থেকে মহাকাশের দিকে পাঠাতে সক্ষম হয়েছে। চাঁদের মাটিতে যদি সেই যান নামতে সক্ষম হয় তাহলে বিশ্বের পঞ্চম দেশ হিসাবে চাঁদে পা রাখবে জাপান।

চাঁদের মাটিতে যে কোনও জায়গায় নামা নয়, জাপান চাইছে তারা ঠিক যে স্থানে তাদের ল্যান্ডারকে নামাতে চায় ঠিক সেখানেই যেন ল্যান্ডার অবতরণ করে। সেইমত প্রস্তুতি নিয়েই তাদের চন্দ্রযান স্লিম-কে তারা পাঠিয়েছে।

চাঁদের সিওলি ক্রেটারে নামার পরিকল্পনা রয়েছে স্লিম-এর। এই ক্রেটারটি ৩০০ মিটার ব্যাসের। বিশাল এই গর্তের যে ঢাল রয়েছে সেখানেই জাপান চাইছে তাদের ল্যান্ডারকে নামাতে।

সেখানে নেমে তারপর চাঁদের মাটিতে তার গবেষণার কাজ শুরু করবে স্লিম। জাপানে আবার স্লিম বেশি জনপ্রিয় হয়েছে মুন স্পিনার নামে।

আপাতত জাপান চেয়ে আছে চাঁদে ঠিকঠাক অবতরণের দিকে। এদিকে ভারত চেয়ে আছে বিক্রম ও প্রজ্ঞানের দিকে। এরা ঘুম থেকে ওঠে কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন সকলের কাছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026