Lifestyle

বিশ্বের সবচেয়ে দামি আইসক্রিমের কত দাম, কি থাকে সেই আইসক্রিমে

বিশ্বের সবচেয়ে দামি আইসক্রিমের দাম শুনলে অনেকে বেশ কিছুক্ষণের জন্য হতবাক হয়ে যেতে পারেন। একটি বিশেষ উপকরণের জন্য আইসক্রিমটির এমন আকাশছোঁয়া দাম।

আইসক্রিম ভাল লাগে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। বিশ্বের সবচেয়ে দামি আইসক্রিমও তাই চেখে দেখার ইচ্ছা তো থাকেই। কিন্তু বিশ্বের হাতে গোনা মানুষের পক্ষেই তা চেখে দেখার সৌভাগ্য হতে পারে। কারণ এ আইসক্রিম জিভে ঠেকাতে গেলে ধনী মানুষ হওয়া জরুরি।

এই আইসক্রিমের দাম ভারতীয় মুদ্রায় সাড়ে ৫ লক্ষ টাকার কিছু বেশি। এটাই কিন্তু সঠিক। সাড়ে ৫ লক্ষ টাকা খরচ করতে পারলে এক কাপ আইসক্রিম চেখে দেখতেই পারেন যে কেউ।

তবে এ আইসক্রিম অত্যন্ত নজরকাড়া কৌটোয় আসে। তা খাওয়ার জন্য যে চামচ তাও বিশেষ ধরনের। জাপানের সেলাতো আইসক্রিম সংস্থা এই আইসক্রিম তৈরি করেছে। যা এখন বিশ্বের সবচেয়ে দামি আইসক্রিম।

এই আইসক্রিমে সংস্থা ব্যবহার করেছে এমন বেশ কিছু উপাদান যা বিশ্বে পাওয়া দুষ্কর এবং তার দামও অনেক। এর মধ্যে রয়েছে ইতালির এক ধরনের সাদা রংয়ের ছত্রাক।

জাপানে তৈরি এই আইসক্রিমে যেমন ইউরোপীয় কিছু স্বাদ যুক্ত হয়েছে, তেমনই তার সঙ্গে যুক্ত হয়েছে জাপানি রসনা। যার যুগলবন্দিতে তৈরি হয়েছে এই একদম নতুন মন ভোলানো স্বাদের আইসক্রিম।

সেলাতো সংস্থার তরফে দাবি করা হয়েছে যে এই আইসক্রিম তৈরি করতে তাদের প্রায় দেড় বছর সময় লেগে গেছে। তবে তারপরে যা তৈরি হয়েছে তা আইসক্রিমের দুনিয়ার এক অনন্য আবিষ্কার।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026