World

ক্রেতাদের প্লাস্টিকের খাবার বিক্রি করলেন দোকানদার

তাঁরা বেচেও দিলেন, ক্রেতারা নিয়েও নিলেন। প্লাস্টিকের তৈরি খাবার নিয়ে ক্রেতারা চলেও গেলেন। দামও মিটিয়ে দিলেন। অনেক পরে ধরা পড়ল আসল কাণ্ড।

দোকানে সাজানো ছিল থরে থরে পেস্ট্রি। রাস্তার ধারের দোকান। তবে খাবার বেশ ভাল বলেই পরিচিত। এমন এক পেস্ট্রি ছিল যার ওপরে ডিমের টপিং ছিল। দেখেই বোঝা যাচ্ছিল একদম টাটকা।

২ ক্রেতা দোকানে হাজির হয়েছিলেন তা কিনতে। কিনেও নেন। এমন টাটকা পেস্ট্রি দেখে যে কারও ভাল লাগতে পারে। দোকানে একাধিক বিক্রেতা দাঁড়িয়ে ছিলেন। তাঁদেরই একজন ক্রেতাদের গুছিয়ে বাক্সে ভরে দেন পেস্ট্রি। ক্রেতারা খুশি মনে দাম মিটিয়ে চলে যান।

এদিকে বিক্রির কিছুটা সময় পরই দোকানে থাকা এক বিক্রেতার নজরে পড়ে প্লাস্টিকের যে পেস্ট্রিগুলি সাজানোর জন্য আনা হয়েছিল, সেগুলিই আসল ভেবে ক্রেতাদের বিক্রি করে দেওয়া হয়েছে। নিজেদের চরম ভুল বুঝতে পেরে ক্রেতাদের আশপাশে খোঁজ শুরু হয়। অবশেষে ক্রেতাদের খোঁজ মেলে।

একটাই রক্ষা যে ক্রেতারা তখনও ওই পেস্ট্রিতে কামড় বসাননি। তা বসালে যে কি হত তা বলা মুশকিল। কারণ ওটা আসল পেস্ট্রি নয়, প্লাস্টিকের পেস্ট্রি। যা খাবার জন্য নয়, সাজানোর জন্য তৈরি হয়।

ঘটনাটি ঘটেছে জাপানে। যে ঘটনার কথা এখন সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে। প্রসঙ্গত জাপানে প্লাস্টিকের পেস্ট্রি বলেই নয়, নানা খাবারের হুবহু নকল করে প্লাস্টিকের বানানো হয়।

যা দোকানে দোকানে সাজানোর জন্য রাখা হয়। তা এতটাই আসলের মত দেখতে হয় যে দোকানিরাও ভুল করে ফেলেন কোনটা আসল আর কোনটা নকল তা বুঝতে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026