SciTech

পৃথিবীতে জল এসেছিল বাইরে থেকে, প্রমাণ আনল হায়াবুসা২

পৃথিবীতে জল এল কোথা থেকে তার এক একদম নতুন তত্ত্ব সামনে এল। যার সপক্ষে প্রমাণ ৩০০ মিলিয়ন কিলোমিটার দূর থেকে বয়ে এনেছে হায়াবুসা।

পৃথিবীতে জল এল কোথা থেকে? একটা প্রচলিত ধারনা অনেকের জানা। একটানা বৃষ্টির ফলে পৃথিবী জলে ভরে গিয়েছিল। কিন্তু জাপানের মহাকাশযান হায়াবুসা২ এবার এই তত্ত্বকে নাকচ করার প্রমাণ বয়ে আনল। যা খতিয়ে দেখার পর জাপানের মহাকাশ বিজ্ঞানীরা দাবি করেছেন পৃথিবীর জল এসেছে পৃথিবীর বাইরে থেকে।

পৃথিবী যে জলে ভরেছিল তার পিছনে বাইরের গ্রহাণুর হাত রয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। জাপানের মহাকাশযান হায়াবুসা২ পৃথিবী থেকে ৩০০ মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত গ্রহাণু রয়ুগু থেকে ৫.৪ গ্রাম মাটি তুলে নিয়ে আসে। ২০২০ সালের ডিসেম্বরে তা পৃথিবীতে ওই নমুনা নিয়ে ফেরে।

তারপর সেই নমুনা পরীক্ষা শুরু করেন জাপানের বিজ্ঞানীরা। সেই নমুনা পরীক্ষার পর তাঁরা অনেকটাই নিশ্চিত যে পৃথিবীতে যে জল দেখতে পাওয়া যায় তা এসেছিল পৃথিবীর বাইরে থাকা অপার্থিব ছোট ছোট বস্তুর নিয়ে আসা বিভিন্ন উপাদান থেকে।

রয়ুগু থেকে আনা নমুনার উপাদানের সঙ্গে পৃথিবীতে থাকা জলের উপাদানের অনেকাংশেই মিল রয়েছে। ফারাকও আছে। তবে সামান্য। তাই বিজ্ঞানীরা মনে করছেন একটা সময় কেবল লাভায় ভরে থাকা পৃথিবীপৃষ্ঠ জলে ভরার কারণ পৃথিবীর বাইরের এসব উপাদান।

এটা ঠিক যে রয়ুগু থেকে আনা নমুনা জল ছিলনা। তবে যে নমুনা এসেছিল তা পরীক্ষার পর বিজ্ঞানীরা দেখেন যে অক্সিজেন অণু এবং হাইড্রোজেন অণু নিজেদের মধ্যে মিশে রয়েছে। এটাই ছিল তাঁদের জন্য প্রাথমিক শর্ত। যা দেখে তাঁদের ধারনা পৃথিবীতে জল এসেছিল বাইরে থেকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026