SciTech

মাটির তলা থেকে পাওয়া গেল ছুরির মত নখের একদম নতুন ডাইনোসর

এও এক অনন্য আবিষ্কার। ডাইনোসর যে আরও অন্য রকমও ছিল তার খোঁজ পেলেন গবেষকেরা। এ ডাইনোসরের নখ আবার ছুরির মত ধারাল।

ডাইনোসর যে ছিল তা তো প্রমাণিত। তবে এখনও যত রকম ডাইনোসরের খোঁজ মিলেছে সেটাই যে শেষ নয় তা ফের একবার প্রমাণ হল। অন্য আরও নানা ধরনের চেহারার ডাইনোসর ছিল এ বিশ্বের বুকে। যাদের চেহারা অন্য রকম, বৈশিষ্ট্যও আলাদা।

এমনই এমন একদম নতুন ধরনের ডাইনোসরের খোঁজ মিলল। মাটি খুঁড়ে তার তলা থেকে পাওয়া গেল এক জীবাশ্ম। যা পরীক্ষা করার পর গবেষকেরা দেখেন সেটি একটি ডাইনোসরের জীবাশ্ম। যা এতদিন ধরে জানা ডাইনোসরদের থেকে আলাদা। এদের আবার নখ ছিল ছুরির মত ধারাল।

জাপানের হোক্কাইডোতে খনন চালিয়ে এই ডাইনোসরের খোঁজ মিলেছে। গবেষকেরা জানাচ্ছেন তাঁরা পরীক্ষা করে দেখেছেন এই ডাইনোসরগুলি ১৪ কোটি ৫ লক্ষ বছর আগে থেকে ৬ কোটি ৬ লক্ষ বছর আগে পর্যন্ত নিশ্চিন্তে সমুদ্রের ধারে বিচরণ করে বেড়াত। ক্রেটেসিয়াস যুগে পূর্ব এশিয়ায় নিশ্চিন্তে বসবাস করত। মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের গবেষকদের দল এই খোঁজ পেয়েছে।

বিজ্ঞানীরা এই জীবাশ্ম পরীক্ষার পর এই নতুন খোঁজ পাওয়া ডাইনোসরের নাম রেখেছেন প্যারালিথেরিজিনোসরাস জ্যাপোনিকাস। থেরিজিনোসরাস নামে এক প্রকারের ডাইনোসরাস গোষ্ঠীর মধ্যে পড়ে এই নতুন পাওয়া ডাইনোসর।

এই আবিষ্কার অবশ্যই ডাইনোসর নিয়ে চলা গবেষণায় এক নতুন দিগন্ত খুলে দিল। যা আগামী দিনে ডাইনোসর নিয়ে নতুন করে জানার পথ খুলে দেবে উৎসাহী মানুষজনের জন্য।

News Desk

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026