World

পুলিশের গাড়ি চুরি করতে গিয়ে হাজতে যুবক

চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ে ধরা। সেই মহাবিদ্যার ভুল প্রয়োগ করে সম্প্রতি শ্রীঘরের মুখ দেখতে হল এক গাড়ি চোরকে। করবি তো কর, পুলিশে ভর্তি গাড়ি চুরি করতে গিয়ে ধরা পড়ল উশিও সাতো নামে বছর ২৩-এর এক যুবক। ঘটনাটি ঘটেছে জাপানের নুমাজু শহরের একটি পার্কিং লটে। মাঝরাতে পার্কিং লটে দাঁড়িয়ে থাকা গাড়ি চুরি করা ছিল তার মতলব। কিন্তু গাড়ির দরজা খুলতেই তার চক্ষু চড়কগাছ। গাড়ির ভিতরে রয়েছেন জনাকয়েক পুলিশ অফিসার।

উশিও ঘুণাক্ষরে টেরও পায়নি যে গাড়ির ভিতরেই রয়েছে তার যম। পুলিশ দেখেই সঙ্গে সঙ্গে সেখান থেকে পগারপার হওয়ার চেষ্টা করে চুরি বিদ্যায় সদ্য হাতেখড়ি হওয়া উশিও। কিন্তু পুলিশ অফিসাররা দ্রুত তাকে ধরে ফেলেন। পরে স্থানীয় সূত্রে জানা যায় পার্কিং লটে দাঁড় করানো গাড়িটি সাধারণত গোপন তদন্ত অভিযানে ব্যবহার করা হয়ে থাকে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026