রোবটের জন্য তৈরি অভিনব ত্বক, ছবি - আইএএনএস
আগামী দিন যে রোবটের যুগ তা নিয়ে বিতর্ক নেই। মানুষের কাজ অনেকটাই করে দেবে বুদ্ধিমান রোবট। ক্রমশ রোবটকে মানুষের সম ক্ষমতা ও সক্ষমতা দেওয়ার চেষ্টা করে চলেছেন বিজ্ঞানীরা।
এখন রোবটদের ধাতব শরীরে যে আঙুল থাকে তা ঢাকা থাকে সিলিকন চামড়ার আস্তরণে। যা কিছুটা মানুষের ত্বকের মত দেখতে হয় ঠিকই, তবে জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা যে নতুন চামড়া তৈরি করেছেন তার পর ওই সিলিকন চামড়াকে নেহাতই খেলনা মনে হবে।
গবেষকেরা রোবটদের আঙুলের জন্য যে চামড়া তৈরি করেছেন তা হুবহু মানুষের ত্বকের আদলে তৈরি। সেই কৃত্রিম চামড়ায় রয়েছে মানুষের মত ভাঁজ, দাগ।
এ ত্বকে একটু ঘাম ঘাম হয়ে থাকে। যেমন মানুষের হাতে একটা আলতো ভিজে ভাব থাকে ঠিক তেমন। এর স্পর্শের সঙ্গে মানুষের আঙুলের স্পর্শের তেমন কোনও ফারাক নেই।
টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি ওই চামড়া যথেষ্ট টেকসই। সহজে ছেঁড়ার নয়। তবে কাজ করতে গিয়ে যদি চামড়ায় আঘাত লাগে তাহলে ঠিক মানুষের মত তা নিজে থেকে সেরেও যাবে।
মানুষের যেমন কেটে গেলে নিজে থেকে এক সময় সেরে যায়, নতুন চামড়া পড়ে যায়, ঠিক সেরকম। আগামী দিনে এই চামড়াই রোবটদের আঙুলে রাখা হবে বলে মনে করছেন গবেষকেরা। যা রোবট যুগে যুগান্ত এনে দেবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…