SciTech

ইতিহাস লিখে ১২ দিনের জন্য মহাকাশে বেড়াতে গেলেন এক আরবপতি

বেড়াতে এখানে ওখানে তো সকলেই যান। ইনি গেলেন মহাকাশে বেড়াতে। তবে তাঁর এই বেড়াতে যাওয়া বিশ্বে এক নয়া ইতিহাস রচনা করল।

বেড়াতে যাওয়ার জন্য পৃথিবীর কোনও স্থান তাঁর পছন্দ নয়। আসলে তিনি আগামী দিনে যেতে চলেছেন চাঁদে বেড়াতে। তবে তার আগে বলা ভাল ওয়ার্মআপ সারতে একবার ১২ দিনের জন্য মহাকাশে ঘুরতে গেলেন তিনি। যা এক নয়া ইতিহাস রচনা করল।

এর আগে ব্যক্তিগত উড়ানে পৃথিবী ও মহাশূন্যের সীমানা ছুঁয়ে এসেছেন অ্যামাজন কর্তা। তবে ইনি তার চেয়েও অনেক দূরে গেলেন।

জাপানের এই আরবপতি ধনী ইউসাকু মেজাওয়া হাজির হলেন সোজা মহাকাশ কেন্দ্রে। স্পেস স্টেশনেই তিনি ১২ দিন থাকবেন। এখানে কেমন করে দিন কাটে মহাকাশচারীদের তা সেখানে থেকে উপলব্ধি করবেন মেজাওয়া।

বুধবার ভারতীয় সময় দুপুর ১টা ৮ মিনিটে কাজাখস্থান থেকে মেজাওয়া উড়ে যান মহাকাশের দিকে। সঙ্গে ছিলেন তাঁর সহকারী ইয়োজো হিরানো এবং রাশিয়ার পোড় খাওয়া মহাকাশচারী আলেকজান্ডার মিসুরকিন।

সয়ুজ এমএস-২০ রকেটে চেপে তাঁরা মহাকাশের দিকে উড়ে যান। এর আগে বেসরকারি মহাকাশযান সংস্থা স্পেসএক্স-এর চন্দ্রাভিযানে ইউসাকু মেজাওয়া নাম লিখিয়ে রেখেছেন।

ফলে স্পেসএক্স যখন চাঁদে পাড়ি দেবে তখন সেই যানে তিনিও একজন সদস্য হিসাবে থাকবেন। তার আগে মহাকাশে সময় কাটানোর অভিজ্ঞতাটা করে নিতেই আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পাড়ি দিলেন মেজাওয়া।

জাপানের অন্যতম ধনী মেজাওয়ার এই মহাকাশে ঘুরতে যাওয়া কিন্তু আগামী দিনে বেড়ানোর নয়া ঠিকানার ইঙ্গিত স্পষ্ট করছে বিশ্বের সাধারণ মানুষের সামনে। আগামী দিনে হয়তো এমন বেড়াতে যাওয়া জলভাত হতে চলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026