ফাইল : জাপানে বন্যা, ছবি - আইএএনএস
টোকিও : প্রবল বৃষ্টি চলছে বেশ কয়েকদিন ধরে। ফলে পাহাড়ি এলাকা জুড়ে পাহাড়ের গা আলগা হয়েছে। আলগা মাটি ধস হয়ে নেমে এসেছে বারবার। ধসে বিপর্যস্ত গোটা এলাকা। সেইসঙ্গে চারিদিক দিয়ে তোড়ে জল বয়ে যাচ্ছে। রাস্তাঘাট জলের তলায় হারিয়ে গেছে। জাপানের দ্বীপ কিউসু-তে এখন এমনই পরিস্থিতি। ইতিমধ্যেই ধসে চাপা পড়ে এবং বন্যার জলের তোড়ে ভেসে গিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও ৩৭ জন প্রাণ হারিয়েছেন। বন্যার জলের তোড়ে ১৩ জন ভেসে গেছেন। যাঁদের আর খোঁজ মেলেনি।
আবহাওয়া দফতর জানাচ্ছে জাপানের কিউসু দ্বীপে এখনও পর্যন্ত কখনও এমন বৃষ্টি হয়নি। এমন বন্যা পরিস্থিতিও তৈরি হয়নি। ইতিহাসে এমন ভয়ংকর পরিস্থিতির খোঁজ নেই। তাহলে এমন কী হল যে কিউসু এমন ভয়ংকর অবস্থার শিকার হল? এটা কারও কাছেই পরিস্কার নয়। ১০ হাজার সেনাকে উদ্ধারকাজে লাগানো হয়েছে। কারণ কিউসু দ্বীপ জুড়েই পাহাড়ি দুর্গম এলাকা। তারওপর সেখানে অঝোরে বৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতিতে একমাত্র সেনাই পারে উদ্ধারকাজ চালাতে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে স্থানীয় মানুষকে চূড়ান্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
কিউসু দ্বীপের সবকটি নদী বিপদসীমার ওপর দিয়ে বইছে। বিভিন্ন এলাকা গ্রাস করছে নদীর প্রবল তোড়ে বইতে থাকা জলরাশি। বন্যা দুর্গতদের ত্রাণ শিবিরগুলিতে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে ঠিকই, তবে সেখানে রাখা হচ্ছে সীমিত সংখ্যক মানুষকেই। কারণ সেখানে আবার করোনা সতর্কতা বজায় রাখতে হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…
ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…
পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…
অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…