World

বিশ্বের প্রায় ১ তৃতীয়াংশ দেশের বিমান নামতে দেবেনা জাপান

বিশ্বজুড়ে করোনা উদ্বেগ ক্রমশ জটিল আকার নিচ্ছে। এই অবস্থায় অন্য দেশ থেকে মানুষজনের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করছে বিভিন্ন দেশ। ভারতও সেই পথেই হেঁটেছে। এবার পুরোপুরিভাবে বিদেশ থেকে আসা যাবতীয় বিমানে নিষেধাজ্ঞা জারি না করলেও বিশ্বের ৭৩টি দেশের বিমান তাদের দেশে নামতে দেবেনা জাপান। একথা এদিন জানিয়ে দিয়েছে তারা।

মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেন, ফ্রান্স, ইরান, চিন, কানাডা, দক্ষিণ কোরিয়া সহ এই তালিকায় নাম রয়েছে ৭৩টি দেশের। এসব দেশ থেকে জাপানে যেমন মানুষ আসবেনা না, তেমনই এখান থেকে ওসব দেশে মানুষ যাবেনও না। জাপান থেকে কেউ ওসব দেশে যেন ভ্রমণ না করেন, সেকথা জানিয়ে দিয়েছে জাপান সরকার।

জাপানে এখন করোনা সংক্রমিতের সংখ্যা ২ হাজার ৬৬৫ জন। ৬৭ জনের এখনও এই রোগে মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে যাতে করোনা আর না ছড়িয়ে পড়তে পারে সেজন্য দেশে করোনা প্রভাব বিস্তার করা দেশগুলি থেকে বিমান আসা বন্ধ করে সেখান থেকে করোনার শিকার কাউকে জাপানে ঢুকতে দিতে চাইছে না জাপান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026