Sports

১ বছর পিছিয়ে দিন অলিম্পিকস, ট্রাম্পের প্রস্তাবের জবাব দিল জাপান

জাপানে আগামী ২৪ জুলাই থেকে শুরু হতে চলেছে অলিম্পিক গেমস। কিন্তু করোনা যেভাবে বিশ্ব জুড়ে ছড়াচ্ছে সেকথা মাথায় রেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরামর্শ দেন যে ফাঁকা স্টেডিয়ামে অলিম্পিক গেমস সঠিক সময়ে করার চেয়ে বরং জাপান এক বছর পিছিয়ে দিক এই ক্রীড়া প্রতিযোগিতার আসর। ট্রাম্পের এই প্রস্তাব সামনে আসার কয়েক ঘণ্টা পর জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে-র সঙ্গে ট্রাম্পের ফোনে কথা হয়।

প্রায় ৫০ মিনিট ২ রাষ্ট্রনেতা ফোনে কথা বলেন। পরে জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি জানিয়ে দেন, কোনও পরিবর্তন করছে না জাপান। তাদের দেশে অলিম্পিক গেমস যে সময়ে শুরু করার কথা, সেই সময়ই অলিম্পিকস শুরু হবে। এর কোনও পরিবর্তন করা হচ্ছেনা। অলিম্পিকসের প্রস্তুতিও যেমন চলছে তেমনই চলবে বলে জাপান সরকারের তরফে পরিস্কার করে দেওয়া হয়েছে।

চিন থেকে ছড়ানো করোনা ভাইরাস জাপানেও থাবা বসিয়েছে। অনেক দেশেই কোনও ক্রীড়া প্রতিযোগিতা যাও বা অনুষ্ঠিত হচ্ছে তো তা হচ্ছে বন্ধ দরজার পিছনে। অর্থাৎ দর্শক শূন্য গ্যালারিতে। এই অবস্থায় অলিম্পিকসের আসরেও কী গ্যালারি শূন্যই থাকবে? এ প্রশ্ন অবশ্য এড়িয়ে গেছেন চিফ ক্যাবিনেট সেক্রেটারি। এককথায় জাপান পরিস্কার করে দিয়েছে আর যাই হোক অলিম্পিক গেমস পিছোবে না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026